Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬

প্রয়াত অর্থনীতিবিদ

প্রখ্যাত অর্থনীতিবিদ ও ব্রিটেনের হাউস অব লর্ডসের সদস্য মেঘনাদ দেশাই প্রয়াত। বয়স হয়েছিল ৮৪। ১৯৪০ সালে গুজরাতে জন্মগ্রহণ করেন মেঘনাদ।

প্রয়াত অর্থনীতিবিদ
  • ৩০ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

প্রখ্যাত অর্থনীতিবিদ ও ব্রিটেনের হাউস অব লর্ডসের সদস্য মেঘনাদ দেশাই প্রয়াত। বয়স হয়েছিল ৮৪। ১৯৪০ সালে গুজরাতে জন্মগ্রহণ করেন মেঘনাদ। ৫০ বছরের বেশি সময় ধরে বিশ্বজুড়ে অর্থনৈতিক গবেষণায় উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন মেঘনাদ। দীর্ঘদিন ধরে বিশ্বের অন্যতম সেরা প্রতিষ্ঠান লন্ডন স্কুল অব ইকোনমিক্সের এমিরেটাস অধ্যাপক পদে ছিলেন তিনি। শুধু অর্থনীতি নয়, ব্রিটিশ লেবার পার্টির হয়ে সক্রিয় রাজনীতিতেও যুক্ত ছিলেন মেঘনাদ। ২০০৮ সালে ভারত সরকার তাঁকে পদ্মভূষণ সম্মান দেয়। মেঘনাদের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ