Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

রায়গঞ্জের কর্ণজোড়ায় এবার তৈরি হচ্ছে ইকো ট্যুরিজম পার্ক, গাছবাড়ি

উন্নয়নের জোয়ারে রায়গঞ্জ পুর এলাকা লাগোয়া কর্ণজোড়ায় লেগেছে শহরের ছোঁয়া

রায়গঞ্জের কর্ণজোড়ায় এবার তৈরি হচ্ছে ইকো ট্যুরিজম পার্ক, গাছবাড়ি
  • ৩০ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: উন্নয়নের জোয়ারে রায়গঞ্জ পুর এলাকা লাগোয়া কর্ণজোড়ায় লেগেছে শহরের ছোঁয়া। নির্মাণ হয়েছে শিল্প পার্ক, বহুতল ফ্ল্যাট, বাড়ি। বেড়ে যাচ্ছে জনসংখ্যা। আর এসবের সঙ্গে পাল্লা দিয়ে আরও একটি ইকো ট্যুরিজম পার্ক পেতে চলেছে রায়গঞ্জ। কর্ণজোড়ায় জেলাশাসক বাংলোর পাশেই জোরকদমে চলছে নতুন সেই পার্ক তৈরির কাজ। যেখানে পর্যটকদের বিনোদনের কথা মাথায় রেখে তৈরি হচ্ছে সুসজ্জিত গাছবাড়ি। সঙ্গে রকমারি গাছগাছালি দিয়ে সুসজ্জিত হচ্ছে বাগান, বসার জায়গা, সেলফি জোন, দোলনা, শিশুদের খেলার জায়গা। সবুজে ঘেরা পার্কে থাকবে একটি সুসজ্জিত জলাশয়ও। 

Advertisement

সম্প্রতি জেলা প্রশাসনের উদ্যোগে নতুন ইকো ট্যুরিজম পার্কটি তৈরি হচ্ছে। জানা গিয়েছে, আগামী কয়েক মাসের মধ্যেই নতুন ইকো ট্যুরিজম পার্কটির প্রথম পর্যায়ের কাজ সম্পূর্ণ হবে। জেলা প্রশাসন সূত্রে খবর, করোনা অতিমারি শুরুর আগেই ১০০ দিনের কাজের মাধ্যমে পার্কটি তৈরির ব্যাপারে সরকারি উদ্যোগ শুরু হয়। কিন্তু সেটি মাঝপথেই থমকে যায়। কারণ ২০২২ সালে কেন্দ্রীয় সরকার ১০০ দিনের কাজের টাকা দেওয়া বন্ধ করে দেয়। সেসময় পার্ক তৈরির কাজটি সম্পূর্ণ রূপে থমকে যায়। এরপর সম্প্রতি সেই স্থানেই ইকো ট্যুরিজম পার্ক তৈরির ব্যাপারে উঠেপড়ে লাগে জেলা প্রশাসন। যার ভিত্তিতে নতুন পার্কটি তৈরির প্রথম ধাপের কাজ শুরু হয়েছে। সেইসঙ্গে পার্কের আরও সাজসজ্জার জন্য পর্যটন দপ্তরেরও আর্থিক সহযোগিতা চেয়েছে প্রশাসন। সে ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তর থেকে সবুজ সঙ্কেত এলেই দ্বিতীয় ধাপে পার্কে আরও কাজ হবে। 
উত্তর দিনাজপুরের জেলাশাসক সুরেন্দ্রকুমার মীনা বলেন, রায়গঞ্জ ও আশপাশের এলাকায় মানুষের অবসর সময় কাটানোর জায়গা তুলনামূলকভাবে কম। সে কথা মাথায় রেখেই নতুন এই ইকো ট্যুরিজম পার্ক তৈরির পরিকল্পনা বাস্তবায়ন করার কাজে হাত দেওয়া হয়েছে। প্রথম দফায় প্রায় ৩০ লক্ষ টাকার কাজ ওখানে হচ্ছে। পরবর্তী ধাপে পর্যটন দপ্তরের সহযোগিতা পেলে আরও ভালোভাবে পার্কটিকে সাজানো হবে।  রায়গঞ্জে ইকো ট্যুরিজম পার্ক তৈরির কাজ চলছে।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ