সংবাদদাতা, পতিরাম: সড়কপথে কড়াকড়ি, তাই এবার ট্রেনে করে কাফ সিরাফ পাচারের প্রবণতা বাড়ছে। শুক্রবার সকালে বালুরঘাট-শিয়ালদহ এক্সপ্রেস ট্রেন থেকে উদ্ধার হয়েছে ৪৫০ বোতল কাফ সিরাপ। পিঠ ব্যাগে করে ওই কাফ সিরাপ আনা হচ্ছিল। এদিন সকালে ওই ট্রেন বালুরঘাটে ঢোকার মুখে রামপুর স্টেশনে হানা দেয় জিআরপি। জেনেরেল কামরায় পুলিস দেখেই ব্যাগ ফেলে পালায় ওই পাচারকারীরা। তিনটি ব্যাগ থেকে উদ্ধার হয়েছে ৪৫০ বোতল কাফ সিরাপ। পুরো ঘটনাটির তদন্তে নেমেছে বালুরঘাট জিআরপি থানা।
Advertisement
এবিষয়ে বালুরঘাট জিআরপি থানার ওসি দিলীপ মাহাত বলেন, বালুরঘাট-শিয়ালদহ ট্রেন থেকে ওই কাফ সিরাপ উদ্ধার হয়েছে। ঘটনায় কাউকে আটক করা যায়নি। বালুরঘাটে ঢোকার আগেই রামপুরে উদ্ধার হয়েছে। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
পুলিস সূত্রে খবর, কলকাতা থেকেই ট্রেনে চেপেছিল ওই পাচারকারীরা। যাত্রীদের মতোই পিঠ ব্যাগে ওই কাফ সিরাপ ছিল। সেগুলি দক্ষিণ দিনাজপুর জেলায় এনে বাংলাদেশে পাচার করার পরিকল্পনা ছিল। বালুরঘাটে ঢোকার আগেই ট্রেনে সন্দেহজনক ব্যাগ দেখতে পায় পুলিস। এরপর পুলিস ওই ব্যাগগুলি তল্লাশি চালাতেই বেরিয়ে আসে কাফ সিরাপ। এদিকে পুলিস দেখতেই জেনেরেল কামরায় যাত্রীদের সঙ্গে মিশে যায় ওই পাচারকারীরা। সম্প্রতি পতিরামে অটো করে কাফ সিরাপ পাচার করতে গিয়ে পুলিসের জালে ধরা পড়ে দুই পাচারকারী। তাদের কাছ থেকে ৪০০ বোতল কাফ সিরাপ উদ্ধার হয়। এদিকে একাধিকবার পতিরামেই নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে লাইন বাসে কিংবা দূরপাল্লার বাসে এই নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার হয়। ফলে পুলিসের তরফে সড়কপথে কড়া নজরদারিতে চাপের মুখে পড়ে ট্রেনে করে কাফ সিরাপ পাচারের চেষ্টা হচ্ছে বলে পুলিসের মত। তবে ট্রেনে কচ্ছপ পাচারের কথা সামনে এলেও কাফ সিরাপ পাচার তেমন হয় না বললেই চলে।