Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

এবার তেহট্টে দেখা মিলল নীলগাইয়ের

এবার তেহট্টে দেখা মিলল নীলগাইয়ের
  • ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, তেহট্ট: মুর্শিদাবাদ জেলা, করিমপুরের পর তেহট্টেও দেখা মিলল নীলগাইয়ের। তেহট্টের বিভিন্ন জায়গায় দেখা মিলছে একটি নীলগাইয়ের। এই প্রাণীটিকে এলাকার কেউ আগে দেখেনি।  ফলে, অনেকে ভয় পাচ্ছে আবার কেউ খুব কাছ থেকে দেখার চেষ্টা করছে। এতে নীলগাইটির ক্ষতির আশঙ্কা করছে পশুপ্রেমীরা। জানা গিয়েছে, এর আগেও সীমান্ত এলাকায় নীলগাইয়ের দেখা মিলেছিল। তারপর মাস খানেক আগে মুর্শিদাবাদ জেলায় নীলগাই দেখা গিয়েছিল। পরে করিমপুর এলাকার বিভিন্ন জায়গায় দেখা যায়। গত  তিন চার দিন ধরে তেহট্ট থানা এলাকায় ঘুরে বেড়াচ্ছে একটি নীলগাই। বৃহস্পতিবার কানাইনগর পঞ্চায়েত এলাকার একটি জমিতে দেখা মেলে। আবার শুক্রবার বিকেলে তেহট্টের  মাঠে দেখা গিয়েছে। শনিবার দুপুরে রঘুনাথপুরের মাঠে চরতে দেখা যায় নীলগাইটিকে। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, অনেক দিন আগেই ওই নীলগাইটি এসেছে।  তেহট্ট বনাঞ্চল আধিকারিক সুধীন দাস বলেন, পূর্ণবয়স্ক একটি নীলগাই মুর্শিদাবাদ জেলা থেকেই এখানে এসেছে।  
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ