নিজস্ব প্রতিনিধি, মালদহ: এবার আমের উৎপাদন বাড়ছে মালদহে। এবছর জেলায় গত বারের চেয়ে দেড় লক্ষ মেট্রিক টনের বেশি আম উৎপাদন হতে পারে বলে মনে করছে উদ্যানপালন দপ্তর। মালদহে গত বছর ২ লক্ষ ১২ হাজার মেট্রিক টন আম উৎপাদন হয়েছিল। জেলা উদ্যানপালন দপ্তরের উপ অধিকর্তা সামন্ত লায়েক বলেন, প্রাকৃতিক কোনও দুর্যোগ না ঘটলে এবছর মালদহে সাড়ে তিন লক্ষ মেট্রিক টন আম উৎপাদন হতে পারে বলে আমরা আশা করছি।
Advertisement
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গত বছর আমের মুকুল আসতেই বৃষ্টি হয়। যার জেরে মুকুল নষ্ট হয়ে যায়। মালদহে সাধারণত ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকেই আমের মুকুল আসতে শুরু করে। উদ্যানপালন দপ্তর জানিয়েছে, এখনও পর্যন্ত ৬০ শতাংশ গাছে আমের মুকুল এসেছে। উদ্যানপালন দপ্তরের উপ অধিকর্তা জানান, যেভাবে গরম পড়তে শুরু করেছে তাতে আগামী সপ্তাহের মধ্যেই হয়ত বাকি ৪০ শতাংশ গাছেও মুকুল চলে আসবে।
তবে আবহাওয়ার কিছু খামখেয়ালিপনার জেরে ঘন কুয়াশা বা বৃষ্টিপাত হলে আমের মুকুল নষ্ট হওয়ার একটা আশঙ্কা থাকে। যদিও আপাতত সেই ধরনের আবহাওয়ার কোনও পূর্বাভাস আপাতত নেই বলেই জানিয়েছে উদ্যানপালন দপ্তর।
মালদহে এবছর ৩১ হাজার ৮০০ হেক্টর জমিতে আম চাষ করা হচ্ছে। এরমধ্যে গোপালভোগ, লক্ষ্মণ ভোগ, হিমসাগর, ফজলি সহ বিভিন্ন প্রজাতির আম রয়েছে। জানা গিয়েছে, এবছর ছোট বড় মিলিয়ে ৯০ হাজার বাগান মালিক আম চাষ করছেন। প্রায় ৩ লক্ষ ৩০ হাজার শ্রমিক আম চাষের সঙ্গে যুক্ত রয়েছেন। জেলার ১৫টি ব্লকের মধ্যে কমবেশি ১৩টি ব্লকে আম চাষ হয়।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মালদহ জেলার মধ্যে ইংলিশবাজার ব্লকে সবথেকে বেশি ৯৩৫০ হেক্টর জমিতে আম চাষ হয়। দ্বিতীয় সর্বাধিক আম চাষ হয় মানিকচকে ব্লকে ৪২২২ হেক্টর জমিতে। রতুয়া-১ ব্লকে ২৯৬২ হেক্টর, রতুয়া-২ ব্লকে ২৯৪০ হেক্টর, পুরাতন মালদহ ব্লকে ২৫২৬ হেক্টর, কালিয়াচক-২ ব্লকে ২৩২৭ হেক্টর, কালিয়াচক-১ ব্লকে ১৪৩২ হেক্টর জমিতে আম চাষ হয়ে থাকে। মালদহের হবিবপুর ও বামনগোলা ব্লকে আমের তুলনামূলক কম চাষ হয়।