সংবাদদাতা, বালুরঘাট: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্যবহার করে বিনা সুদে মহিলাদের ঋণ দেওয়ার নাম করে সাইবার প্রতারণার ফাঁদ। এনিয়ে পুলিসের কাছে লিখিত অভিযোগ দায়ের করল তৃণমূল কংগ্রেস। সোমবারই কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার একই বিষয় নিয়ে পুলিসের দ্বারস্থ হয়েছেন। তারপর মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে সাইবার প্রতারণার চেষ্টার বিষয়টি সামনে এল। যদিও পুলিসের দাবি, যাতে কেউ ওই পোস্টে ক্লিক না করে বিষয়টি এড়িয়ে যান, সেই পরামর্শ দেওয়া হচ্ছে।
Advertisement
পুলিস জানিয়েছে, সোশ্যাল মিডিয়াতে একটি পেজ তৈরি করেছে প্রতারকরা। তার নীচে মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে লেখা রয়েছে ‘প্রিয় বোনেরা সুদ ছাড়াই ৪০ হাজার টাকা পাবেন।’ আবেদন করার জন্য সেখানে দেওয়া লিঙ্কে ক্লিক করতে বলা হয়েছে। তাতে ক্লিক করলেই অ্যাপ ডাউনলোডের অপশন খুলে যাচ্ছে। এই অ্যাপ কোনওভাবে মোবাইলে ডাউনলোড করলেই তথ্য সাইবার প্রতারকদের হাতে চলে যাবে। অ্যাকাউন্ট থেকে টাকা খোয়া যেতে পারে।
এনিয়ে মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের তরফে বালুরঘাট সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন মিয়াঁ বলেন, মুখ্যমন্ত্রীর ছবি ব্যবহার করে বিজ্ঞাপন দিয়ে সাইবার প্রতারণার চেষ্টা করছে প্রতারকরা। আমরা পুরো জেলার পাশাপাশি রাজ্যবাসীকে সচেতন করছি যাতে কেউ এই ফাঁদে পা না দেন। পুলিস সুপার চিন্ময় মিত্তাল বলেন, বিষয়টি নিয়ে তৎপরতার সঙ্গে তদন্ত করা হচ্ছে। লোন দেওয়ার জন্য বহু অ্যাপ তৈরি হয়েছে। ঘরে বসে কয়েকটি তথ্য আপলোড করলে লোন মিলে যায়। সেই সুযোগকে কাজে লাগিয়ে এবারে সাইবার প্রতারকরা নেতা-নেত্রীর ছবি ব্যবহার করে ভুয়ো বিজ্ঞাপন সোশ্যাল মিডিয়ায় দিয়ে প্রতারণার জাল পেতেছে। এই চক্র কোথা থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে, কে কারা বা জড়িত তা নিয়ে পুলিস তদন্ত শুরু করেছে।