পাটনা (পিটিআই): ভাইপো চিরাগ পাসোয়ানের সঙ্গে সংঘাতের আবহে এনডিএতে কোণঠাসা হয়ে পড়েছেন ভাই পশুপতি কুমার পরস। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে এই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রয়াত রামবিলাস পাসোয়ানের ভাই কি বিরোধী মহাজোটে যোগ দিতে চলেছেন? জল্পনা উস্কে দিলেন স্বয়ং আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব। এবছরের শেষদিকে বিহারে বিধানসভা ভোট। তার আগে লালুর ইঙ্গিতপূর্ণ মন্তব্যে স্বাভাবিকভাবে চর্চা তুঙ্গে।
Advertisement
সম্প্রতি জেডিইউ সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে ফের মহাজোটে ফেরার ডাক দিয়েছিলেন লালু। নীতীশ সেই আমন্ত্রণ পত্রপাঠ প্রত্যাখ্যান করে জানিয়ে দেন, তিনি এনডিএতেই থাকছেন। তারই মধ্যে এবার প্রয়াত এলজেপি নেতা রামবিলাসের ভাই তথা চিরাগের কাকা পশুপতিকে নিয়ে জল্পনা উস্কে দিলেন লালুপ্রসাদ। মকর সংক্রান্তি উপলক্ষ্যে ভোজের আমন্ত্রণ রক্ষা করতে পশুপতির বাড়িতে গিয়েছিলেন আরজেডি সুপ্রিমো। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন তাঁর বড় ছেলে তেজপ্রতাপ যাদব ও দলের জাতীয় সাধারণ সম্পাদক আবদুল বারি সিদ্দিকি। তারপরই প্রশ্ন ওঠে, আরজেডি, কংগ্রেস ও বামদলগুলি নিয়ে গঠিত মহাজোটে পশুপতি
যোগ দিতে চাইলে তাঁকে কি স্বাগত জানানো হবে? এই প্রশ্নে লালুর সংক্ষিপ্ত জবাব, ‘হ্যাঁ’।
এব্যাপারে জল্পনায় মাত্রা জুড়েছে পশুপতির মন্তব্যও। তিনি সাংবাদিকদের বলেন, ‘নিজেকে বরাবর এনডিএ সহযোগী বলেই ভেবে এসেছি। কিন্তু মনে হচ্ছে বিজেপি এখন আমাকে চায় না। পার্টি এখন সর্বদা বিহারের পাঁচটি আসন নিয়ে কথা বলে। আমি গুনতির মধ্যেই নেই।’