ইবোলা: স্ক্রিনিং শুরু বিমানবন্দরে
  • ২৩ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আফ্রিকায় ইবোলা সংক্রমণ ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় সতর্কতা নেওয়া শুরু হল কলকাতা বিমানবন্দরে। বৃহস্পতিবার থেকে বিমানবন্দরে থার্মাল স্ক্রিনিং শুরু হয়েছে। রাজ্য স্বাস্থ্যদপ্তর সূত্রে এই খবর জানা গিয়েছে। কলকাতায় অবতরণ করা আফ্রিকা ফেরত ভারতীয় এবং অন্য দেশের নাগরিকদের এই স্ক্রিনিং করা 

Advertisement

হচ্ছে। প্রসঙ্গত, আফ্রিকার কঙ্গো এবং উগান্ডায় ইবোলা সংক্রমণ ছড়িয়ে পড়েছে বলে সিডিসি সূত্রে জানা গিয়েছে। এখনও পর্যন্ত এই দুই 
দেশের ৫৭৫ জন ইবোলা আক্রান্ত হয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে। নিশ্চিতভাবে রোগ ধরা পড়েছে ৫১ জনের। আশঙ্কা করা হচ্ছে, এই রোগে মারা গিয়েছেন ১৪৮ জন। তাই বিভিন্ন দেশ যে কোনোভাবে এই রোগ সংক্রমণ ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ শুরু করেছে।