Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

এবছর কেন্দুলির মেলায় আসার সম্ভাবনা মুখ্যমন্ত্রীর, তোড়জোড়

এবছর কেন্দুলির মেলায় আসার সম্ভাবনা মুখ্যমন্ত্রীর, তোড়জোড়
  • ৩০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, সিউড়ি: প্রায় দু’ বছর পর ফের জয়দেব কেন্দুলির মেলায় বীরভূমে আসার সম্ভাবনা রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ইতিমধ্যেই তাঁর জেলা সফরের সম্ভাবনা আছে ধরে নিয়ে প্রস্তুতি শুরু করেছে বীরভূম জেলা প্রশাসন। প্রশাসনের বিশেষ সূত্রে জানা গিয়েছে, মকর সংক্রান্তিতে জয়দেব কেন্দুলির বাউল মেলায় একটি প্রশাসনিক অনুষ্ঠানে তাঁর আসার সম্ভাবনা রয়েছে।  জেলা প্রশাসনের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, মুখ্যমন্ত্রীর জেলা সফরে আসার সম্ভাবনা রয়েছে। আগামী মকর সংক্রান্তিতে জয়দেব মেলায় প্রশাসনিক জনসভায় আসতে পারেন তিনি। তার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে যদিও মুখ্যমন্ত্রীর জেলা সফর নিয়ে এখনও রাজ্যের তরফে নির্দেশিকা পাওয়া যায়নি। তবে প্রশাসনিক স্তরে আগাম প্রস্তুতি চলছে। জেলা তৃণমূলেরও কয়েকজন নেতাও প্রকাশ্যে এখনই মুখ না খুললেও মুখ্যমন্ত্রীর জেলা সফর নিয়ে সম্ভাবনার কথা জানিয়েছেন।
Advertisement
প্রশাসন সূত্রে আরও খবর, মুখ্যমন্ত্রী জয়দেব মেলায় প্রশাসনিক জনসভায় এলে সেখান থেকে বেশ কিছু সরকারি প্রকল্পে সুবিধা প্রদান এবং বেশকিছু প্রকল্পের শিলান্যাস করার সম্ভাবনা করেছেন। পাশাপাশি দেউচা পাচামি কয়লা খনি প্রকল্পের জমিদাতাদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়ার সম্ভাবনাও রয়েছে। যদিও ইতিমধ্যেই এই প্রকল্পে বীরভূমের জেলাশাসক বহু চাকরি প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। উল্লেখ্য, গত প্রায় দু’ বছর আগে জয়দেব কেন্দুলিতে বাউল মেলায় এসেছিলেন মুখ্যমন্ত্রী। তারপর বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল গোরু পাচার মামলায় কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেপ্তার হয়েছিলেন। তিনি গ্রেপ্তার হওয়ার পর থেকে বীরভূমে মাত্র একটি জেলা সফর করেছিলেন তিনি। চলতি বছরে অনুব্রত মণ্ডল জেল থেকে ছাড়া পাওয়ার পর যেদিন বোলপুর ফিরে আসেন, সেদিন কার্যত কেষ্টর পাশে থাকার বার্তা নিয়েই জেলা সফরে আসেন তিনি। এবার জয়দেব মেলায় ফের তাঁর আসার সম্ভাবনা দেখা দিয়েছে। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী এই জয়দেব কেন্দুলির মেলা থেকেই জয়দেবে বাউল অ্যাকাডেমি তৈরির কথা ঘোষণা করেছিলেন। যদিও সেই বাউল অ্যাকাডেমির কাজ এখন শেষ হয়নি বলে জানা গিয়েছে। তবে মুখ্যমন্ত্রী জেলা সফরে আসার আগে সেই বাউল অ্যাকাডেমির কাজ শেষ করার চেষ্টা চালাচ্ছে প্রশাসন।  
সম্পর্কিত সংবাদ