Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

সহজে বানান কোরিয়ান মেনু

সহজে বানান কোরিয়ান মেনু
  • ২৫ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বিবিমবাপ

Advertisement

উপকরণ: মাঝারি আকারের গাজর, লাল বেলপেপার, হলুদ বেলপেপার ও জুকিনি ১টি করে (প্রত্যেকটি সব্জি সরু লম্বা করে কেটে নিন), পালং শাক ১ আঁটি, অঙ্কুরিত মুগকলাই  কাপ, ভাত ছোট ১ বাটি, রসুন কুচি ৩ টেবিল চামচ, সাদা তিল ২ টেবিল চামচ, ডিম ১টি, পেঁয়াজ পাতা কুচি ৩ টেবিল চামচ, ঘচুজাং স্যস ২ টেবিল চামচ (কোরিয়ান স্যসটি বড় গ্রসারি স্টোরে পাবেন), সয়া স্যস ১ চা চামচ, টম্যাটো কেচাপ ২ চা চামচ, ফিশ স্যস  চা চামচ, তিলের তেল প্রয়োজন মতো। 

প্রণালী: পালং শাক ভালো করে ধুয়ে কেটে নিন। মুগকলাই নুন জলে পাঁচ মিনিট ভাপিয়ে জল ঝরিয়ে নিন। তিলের তেল গরম করে তাতে রসুন কুচি ও সাদা তিল ফোড়ন দিয়ে প্রতিটি সব্জি স্বাদমতো নুন যোগ করে আলাদা আলাদা করে স্টার ফ্রাই করে নিন। ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিন বা ডিমের পোচও করে নিতে পারেন। সার্ভিং প্লেটে ডিম ভাত ও সব সব্জি আলাদা আলাদা করে সাজিয়ে রাখুন। ঘচুজাং স্যসের সঙ্গে অন্যান্য স্যস মিশিয়ে নিন। উপর থেকে স্যসের মিশ্রণ ও পেঁয়াজ পাতা কুচি ছড়িয়ে পরিবেশন করুন।

কোরিয়ান  তগবকি

উপকরণ: চালের গুঁড়ো ১ কাপ, গরম জল ১ কাপ, নুন স্বাদ মতো, ঘচুজাং স্যস ২ টেবিল চামচ (কোরিয়ান স্যসটি বড় গ্রসারি স্টোরে পাবেন), টম্যাটো কেচাপ ১ টেবিল চামচ, সয়া স্যস ১ টেবিল চামচ, ভিনিগার ১ চা চামচ, চিনি ১ চা চামচ, রেড চিলি স্যস স্বাদমতো, গোলমরিচ গুঁড়ো  চা চামচ, পেঁয়াজ কুচি ১টি, পেঁয়াজ পাতা কুচি  কাপ, সাদা তিল  চা চামচ, তিলের তেল প্রয়োজন মতো।

প্রণালী: কড়াইতে জল গরম করে তাতে নুন, ১ চামচ তেল ও চালের গুঁড়ো মাঝারি আঁচে নাড়াচাড়া করে নিন। চালের গুঁড়ো ভালো করে মেখে নিন। একটু ঠান্ডা হতে দিন। তারপর হাতে তেল মাখিয়ে তা ভালো করে মেখে নিন। এই মাখা থেকে সরু লম্বা রোল পাকিয়ে নিন। চার ইঞ্চি লম্বায় ছোট ছোট রোল কেটে নিন। স্টিমারে জল গরম হতে দিন। দশ মিনিট এই রোলগুলি মাঝারি আঁচে ভাপিয়ে নামিয়ে নিন। কড়াইয়ে তিলের তেল গরম করে তাতে তিল ফোড়ন দিন। রসুন দিয়ে মিনিট দুয়েক ভাজুন। রসুনের উপর সব স্যস ও নুন, চিনি গোলমরিচ গুঁড়ো, পেঁয়াজ কুচি যোগ করুন। এই স্যসে চালের রোলগুলো দিয়ে সামান্য নাড়াচাড়া করে এক কাপ জল যোগ করে ঢেকে দিন । দু’-তিন মিনিট পরে পেঁয়াজ পাতা ছড়িয়ে নামিয়ে নিন।


শ্রাবণী রায়

Advertisement
সম্পর্কিত সংবাদ