Bartaman Logo
২৩ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

দলীপ ট্রফিতে প্রথম দিনেই চালকের আসনে পূর্বাঞ্চল

এবারের দলীপ ট্রফিতে অন্যতম শক্তিশালী দল হিসেবে ধরা হচ্ছে পূর্বাঞ্চলকে। দলে সাতজন ভারতীয় জার্সি পরা প্লেয়ার রয়েছেন। সেই তুলনায় প্রতিপক্ষ নর্থ ইস্ট অনেকটাই দুর্বল।

দলীপ ট্রফিতে  প্রথম  দিনেই চালকের আসনে পূর্বাঞ্চল
  • ২৩ আগস্ট, ২০২৬ ১৫:৩৩
Prefer us on Google

বেঙ্গালুরু, ২৩ আগস্ট: এবারের দলীপ ট্রফিতে অন্যতম শক্তিশালী দল হিসেবে ধরা হচ্ছে পূর্বাঞ্চলকে। দলে সাতজন ভারতীয় জার্সি পরা প্লেয়ার রয়েছেন। সেই তুলনায় প্রতিপক্ষ নর্থ ইস্ট অনেকটাই দুর্বল। এদিন টসে জিতে ইস্ট জোনকে ব্যাট করতে পাঠান নর্থ ইস্ট অধিনায়ক রংসেন।  এদিন ম্যাচের সব থেকে বড় আকর্ষণ ছিল বৈভব সূর্যবংশী।  ঘরোয়া ক্রিকেটে এই প্রথম লাল বলের ম্যাচে নামল ভারতীয় ক্রিকেটের এই ওয়ান্ডার কিড। কিন্তু প্রথম ম্যাচটা একেবারেই সুখকর হলো না বৈভবের জন্য। মাত্র ছয় বল খেলে ব্যক্তিগত ৮ রানে আউট হয়ে ড্রেসিংরুমে ফিরে যায় বৈভব। এরপর দ্রুত ফেরেন আরেক ওপেনার অভিমন্যু ঈশ্বরণ। তৃতীয় উইকেটে জুটি গড়েন কুমার কুশাগ্র এবং সুদীপ কুমার ঘরামী। পূর্বাঞ্চলের ১১৭ রানের মাথায় ব্যক্তিগত ৫৫ রানে আউট হয়ে যান কুশাগ্র। এরপর একে একে আউট হন বিরাট সিং এবং অধিনায়ক ঈশান কিষান। মাত্র ১৩৮ রানে ৫ উইকেট হারায়  পূর্বাঞ্চল। 

Advertisement

 ষষ্ঠ উইকেট ছুটিতে ইস্ট জোনকে মজবুত জায়গায় নিয়ে যান বাংলার দুই ব্যাটার সুদীপ ঘরামি এবং শাহাবাজ আহমেদ। দুরন্ত শতরান আসে সুদীপের ব্যাট থেকে। ব্যক্তিগত ১৪৬ রানে আউট হন সুদীপ। তার ইনিংস সাজানো ছিল ২৫টি চার এবং ১ ছয় দিয়ে। শাহবাজ নট আউট থাকেন ১০০ রানে। তার সঙ্গে ২২ রানে ব্যাট করছেন অনুকুল রায়। দিনের শেষে পূর্বাঞ্চলের রান ৬ উইকেটে ৩৫৫।

Advertisement
সম্পর্কিত সংবাদ