Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দেবখাল সংস্কার করার সিদ্ধান্ত পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের

দেবখাল সংস্কার করার সিদ্ধান্ত পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের
  • ১৪ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: দেবখাল সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। এলাকার বাসিন্দারা বহুদিন ধরই এই খাল সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন। তাঁদের দাবি, খাল সংস্কার হলে দক্ষিণ দামোদরের বিস্তীর্ণ এলাকা বন্যার কবল থেকে রক্ষা পাবে। এছাড়া সেচ ব্যবস্থা উন্নত হবে। পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েশা রানি এ বলেন, খাল সংস্কারের জন্য টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে। তাড়াতাড়ি কাজ শুরু হয়ে যাবে।

Advertisement

স্থানীয় বাসিন্দারা বলেন, বহুদিন খাল সংস্কার না হওয়ায় সেটি মজে গিয়েছে। বর্ষার সময় বৃষ্টি হলে জল খালের বাঁধ টপকে গ্রাম ঢোকে। আবার বর্ষা পরিয়ে গেলে জল থাকে না। সেচের জন্য তখন আর জল পাওয়া যায় না। রায়না-২ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সৈয়দ কলিমুদ্দিন বলেন, খাল সংস্কারের কাজ শেষ হলে আমাদের ব্লকের বাসিন্দারা সবচেয়ে বেশি উপকৃত হবেন। আরও ভালোভাবে চাষ করা যাবে। খাল থেকে মাটি তোলার কাজ শীঘ্রই শুরু হবে। এলাকার বাসিন্দারা বলেন, গত বছরও রায়না-২ ব্লকের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছিল। খালটি সংস্কার করা হলে এই পরিস্থিতি তৈরি হতো না। ডিভিসি জল ছাড়লেও এই খালের জন্য বন্যা পরিস্থিতি তৈরি হয়। 
প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে, খাল থেকে বহু পরিমাণ মাটি পাওয়া যাবে। তা বিক্রি করেই সংস্কারের কাজ করা হবে। সরকারের অতিরিক্ত টাকা খরচ হবে না। যে সংস্থা মাটি তুলবে তারাই বিক্রি করতে পারবে। এভাবে জেলার আরও কয়েকটি খাল সংস্কারের পরিকল্পনা রয়েছে প্রশাসনের। বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস বলেন, বাঁকা খালও সংস্কার করা হবে। কিছুদিন আগে বৈঠক করা হয়েছে। কয়েকদিনের মধ্যে আবার বৈঠক করা হবে। এই খাল সংস্কার করা না হলে শহর বর্ষার সময় প্রতি বছর জলমগ্ন হবে। ধাল জবরদখল করে আর কোনও নির্মাণ করা যাবে না, সেটা স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। প্রশাসনের দাবি, প্রথমে দেবখাল সংস্কার করা হবে। তার তোড়জোড় শুরু হয়ে গিয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ