Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

খেতাব ধরে রাখাই লক্ষ্য ইস্ট বেঙ্গলের

সুপার কাপে গতবারের চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গল। চলতি মরশুমেও খেতাব ধরে রাখতে মরিয়া লাল-হলুদ ব্রিগেড। আইএসএলের ব্যর্থতা মুছতে সুপার কাপকে খড়কুটোর মতো আঁকড়ে ধরতে চাইছেন লাল-হলুদের স্প্যানিশ কোচ।

খেতাব ধরে রাখাই লক্ষ্য ইস্ট বেঙ্গলের
  • ১৯ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সুপার কাপে গতবারের চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গল। চলতি মরশুমেও খেতাব ধরে রাখতে মরিয়া লাল-হলুদ ব্রিগেড। আইএসএলের ব্যর্থতা মুছতে সুপার কাপকে খড়কুটোর মতো আঁকড়ে ধরতে চাইছেন লাল-হলুদের স্প্যানিশ কোচ। নক-আউট টুর্নামেন্টে প্রথমদিনেই মাঠে নামছে মশাল বাহিনী। রবিবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে গিল, বিষ্ণুদের প্রতিপক্ষ কেরল ব্লাস্টার্স। তবে মোহন বাগান প্রথম ম্যাচে বাই পাওয়ায় সূচিতে পরিবর্তন এনেছে ফেডারেশন। বিকেল সাড়ে চারটের বদলে ইস্ট বেঙ্গলের ম্যাচ শুরু রাত আটটায়। ম্যাচের আগের দিন অর্থাৎ শনিবার সকালে যুবভারতীতে অনুশীলনের পর সুপার কাপ খেলতে ওড়িশা উড়ে যাবেন মহেশরা। 

Advertisement

সুপার কাপে ছয় বিদেশি খেলানোর নিয়ম রয়েছে। তবে ইস্ট বেঙ্গলে সমস্যা আলাদা। কোচের সঙ্গে ঝামেলায় জড়ানোর পর পত্রপাঠ বিদায় করা হয়েছে ক্লেটন সিলভাকে। মহানদীর পাড়ে লাল-হলুদের সুপার কাপ জয়ে বড় ভূমিকা ছিল ক্লেটনের। কিন্তু বর্ষীয়ান ফুটবলার বৃত্তের বাইরে। পাশাপাশি মাঝমাঠের ভরসা সাউল ক্রেসপো প্রথম ম্যাচে অনিশ্চিত। এমআরআই রিপোর্টে বড় চোট না থাকলেও তাঁকে অনুশীলন করানোর ঝুঁকি নেওয়া হয়নি। শুক্রবার স্রেফ জিম করেই হোটেলে ফেরেন তিনি । মরশুমের অধিকাংশ সময় চোটের কারণে বাইরে থাকতে হয়েছে ক্রেসপোকে। অতিরিক্ত চোটপ্রবণ এই স্প্যানিশ ফুটবলারকে নিয়ে মোটেও খুশি নয় থিঙ্কট্যাঙ্ক। সেক্ষেত্রে চার বিদেশি নিয়েই দল সাজাতে হবে অস্কার ব্রুজোঁকে। 
আইএসএলে দু’বার মুখোমুখি হয়েছে এই দুই দল। কোচিতে কেরল জিতলেও যুবভারতীতে মধুর প্রতিশোধ নেয় অস্কার বাহিনী। কলিঙ্গ স্টেডিয়ামে আরও একবার টেক্কা দিতে মরিয়া স্প্যানিশ কোচের দল। অনুশীলনে ইঙ্গিত, প্রয়োজনে ৩-৫-২ ফর্মেশনে দল সাজাতে পারেন ইস্ট বেঙ্গল কোচ। আনোয়ার ও হেক্টর পুরো ফিট। পাশাপাশি ফরোয়ার্ডে দিয়ামানতাকোস ও মেসি বৌলিকে একসঙ্গে খেলিয়ে গোল তুলে নিতে চান অস্কার। অন্যদিকে নোয়া, পেফরা, লুনা, গিমিনেজ সহ পূর্ণশক্তির দল নিয়েই সুপার কাপে নামছে কেরল ব্লাস্টার্স। এদিকে, সুপার কাপের নিয়ম অনুযায়ী নির্ধারিত ৯০ মিনিটে ম্যাচের ফয়সালা না হলে সরাসরি টাই-ব্রেকার হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ