Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

অচলাবস্থা কাটাতে প্রধানমন্ত্রীকে চিঠি ইস্ট বেঙ্গলের

কোণঠাসা ভারতীয় ফুটবল। কমার্শিয়াল পার্টনার নেই। চরম অনিশ্চয়তায় ফুটবলারদের রাতের ঘুম উবে যাওয়ার জোগাড়।

অচলাবস্থা কাটাতে প্রধানমন্ত্রীকে চিঠি ইস্ট বেঙ্গলের
  • ২১ নভেম্বর, ২০২৫ ১৮:১১
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কোণঠাসা ভারতীয় ফুটবল। কমার্শিয়াল পার্টনার নেই। চরম অনিশ্চয়তায় ফুটবলারদের রাতের ঘুম উবে যাওয়ার জোগাড়। জাতীয় দলের পারফরম্যান্স তলানিতে। ফেডারেশন কর্তারা নির্বিকার। এমন পরিস্থিতিতে অচলাবস্থা কাটাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারস্থ ইস্ট বেঙ্গল। অবিলম্বে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের দাবি জানিয়ে এদিন চিঠিও দিয়েছেন ইস্ট বেঙ্গল সভাপতি। আসলে সাম্প্রতিক ডামাডোলে মাঠে বল গড়ানোই অনিশ্চিত। বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি দল তুলে নিতে পারে। আর্থিক সমস্যায় জেরবার অধিকাংশ ক্লাব। ফুটবল মরশুম প্রায় মাঝপথে পৌঁছে গেলেও জট কাটাতে ব্যর্থ এআইএফএফ। অভিজ্ঞ মহলের ধারণা, এমনটা চললে ফুটবল ইন্ডাস্ট্রিতে ঝাঁপ পড়তে বাধ্য। দেওয়ালে কার্যত পিঠ ঠেকে যাওয়া অবস্থায়  প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে মরিয়া ইস্ট বেঙ্গল। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ