ফাজিলার গোলে জয়ী ইস্ট বেঙ্গল
  • ১৪ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘রাখে ফাজিলা মারে কে!’ তাঁর শেষ মুহূর্তের লক্ষ্যভেদেই ইন্ডিয়ান উওমেন্স লিগের প্রথম ম্যাচে ৩ পয়েন্ট ছিনিয়ে নিল ইস্ট বেঙ্গল।  শুক্রবার কল্যাণী স্টেডিয়ামে গোকুলাম কেরালাকে ১-০ গোলে হারিয়ে বাজিমাত করল লাল-হলুদের প্রমীলা ব্রিগেড। তবে এই ব্যবধান অনেকটাই বাড়তে পারত। গোটা ম্যাচেই গোল মিসের প্রদর্শনীতে মাতলেন রেস্টি, রিম্পারা। দলের এমন ছন্দ পতনে হতাশ দেখাচ্ছিল কোচ অ্যান্টনি অ্যান্ড্রুজকে। তবে ম্যাচের সংযোজিত সময়ে লাল-হলুদ কোচের মুখে হাসি ফোটালেন সেই ফাজিলা। বক্সের মধ্যে বল পেয়ে ঠান্ডা মাথায় নিখুঁত প্লেসে জাল কাঁপান তিনি। উল্লেখ্য, মহিলাদের এএফসি চ্যাম্পিন্স লিগের গ্রুপ পর্বে সদ্য ৩ গোল রয়েছে নাইজেরিয়ান স্ট্রাইকারের।

Advertisement