Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

সেমি-ফাইনালের প্রস্তুতিতে আজ নামছে ইস্ট বেঙ্গল

এক সপ্তাহের ছুটি কাটিয়ে সোমবার ফের অনুশীলনে নামছে ইস্ট বেঙ্গল। ইতিমধ্যেই সুপার কাপের সেমি-ফাইনালের টিকিট নিশ্চিত করেছেন মিগুয়েলরা। শেষ চারের লড়াইয়ে অস্কার ব্রিগেডের প্রতিপক্ষ পাঞ্জাব এফসি।

সেমি-ফাইনালের প্রস্তুতিতে আজ নামছে ইস্ট বেঙ্গল
  • ১০ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এক সপ্তাহের ছুটি কাটিয়ে সোমবার ফের অনুশীলনে নামছে ইস্ট বেঙ্গল। ইতিমধ্যেই সুপার কাপের সেমি-ফাইনালের টিকিট নিশ্চিত করেছেন মিগুয়েলরা। শেষ চারের লড়াইয়ে অস্কার ব্রিগেডের প্রতিপক্ষ পাঞ্জাব এফসি। আগামী ৪ ডিসেম্বর গোয়ার ফাতোরদা স্টেডিয়ামে হবে এই ম্যাচ। উল্লেখ্য, গ্রুপ পর্বে চেন্নাইয়ান এফসি’র বিরুদ্ধে বড় জয়ের পাশাপাশি ডেম্পো ও মোহন বাগানের বিরুদ্ধে ড্র করে ইস্ট বেঙ্গল। তবে গোল পার্থক্যের নিরিখে শেষ চারের টিকিট পায় লাল-হলুদ ব্রিগেড। নক-আউটের আগে অবশ্য দলের ছোটখাটো ভুলত্রুটি শুধরে নেওয়াই লক্ষ্য কোচ অস্কারের। বিশেষত আপফ্রন্টে গোল করার লোকের অভাব ভাবাচ্ছে স্প্যানিশ কোচকে। দুই বিদেশি স্ট্রাইকার হামিদ ও হিরোশি কেউই এখনও ভরসা জোগাতে পারেননি। এমন পরিস্থিতিতে মিগুয়েল, বিপিন, মহেশদের উপর চাপ বাড়ছে।

Advertisement

২০২৪ সালে সুপার কাপ জয়ের সুবাদে দীর্ঘদিন বাদে এশিয়ান মঞ্চে প্রতিনিধিত্বের সুযোগ পেয়েছিল ইস্ট বেঙ্গল। কোচ অস্কারের প্রশিক্ষণে এএফসি চ্যালেঞ্জ লিগের শেষ আট থেকেই বিদায় নেয় লাল-হলুদ ব্রিগেড।

Advertisement
সম্পর্কিত সংবাদ