Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

ক্রমশই ঘর গোছাচ্ছে ইস্ট বেঙ্গল

ইন্টার কাশীকে শেষ ম্যাচে হারিয়ে গত মরশুমে আইএসএল চ্যাম্পিয়ন হয় ইস্ট বেঙ্গল।

ক্রমশই ঘর গোছাচ্ছে ইস্ট বেঙ্গল
  • ৮ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ইন্টার কাশীকে শেষ ম্যাচে হারিয়ে গত মরশুমে আইএসএল চ্যাম্পিয়ন হয় ইস্ট বেঙ্গল। জয়সূচক গোলটি ছিল মহম্মদ রশিদের। প্যালেস্তাইনের এই ফুটবলারের সঙ্গে আগেই আরও এক বছরের চুক্তি সেরেছিল লাল-হলুদ ব্রিগেড। মঙ্গলবার ইস্ট বেঙ্গলের তরফে সরকারিভাবে তা জানানো হল। পাশাপাশি ডিফেন্ডার বরিস সিংও লাল-হলুদ জার্সি পরবেন। এফসি গোয়া থেকে তিন বছরের চুক্তিতে ইস্ট বেঙ্গলে এলেন তিনি। আইএসএলের শেষ ম্যাচে চোট পেয়েছিলেন মহম্মদ রাকিপ। অস্ত্রোপচারের পর বেশ কয়েকমাস বাইরে থাকতে হবে তাঁকে। ফলে আরো এক ডিফেন্ডারের খোঁজে মরিয়া লাল-হলুদ টিম ম্যানেজমেন্ট। ইন্টার কাশীর উইং হাফ রোহিত দানুও ইস্ট বেঙ্গলে খেলবেন। আন্তোনিও লোপেজ হাবাসের কোচিংয়েও খেলেছেন দানু। পাশাপাশি মহিলা দলের কোচ হিসাবে অ্যান্টনি অ্যান্ড্রুজের সঙ্গেও চুক্তি বাড়াল লাল-হলুদ ম্যানেজমেন্ট। গত দু’বছরে তাঁর কোচিংয়ে পাঁচটি ট্রফি জিতেছে ইস্ট বেঙ্গলের প্রমীলা ব্রিগেড।

Advertisement

এদিকে, আগামী ২৫ জুলাই ডার্বি দিয়ে ডুরান্ড কাপের উদ্বোধন। তার আগে নয়াদিল্লিতে ঐতিহ্যবাহী টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করলেন রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মু। প্রথম ম্যাচের আগে সময় কম। তাই চলতি সপ্তাহেই অনুশীলনে নামতে পারে দুই প্রধানের সিনিয়র দল। বিদেশি ফুটবলারা কবে দলের সঙ্গে যোগ দেবেন তা এখনও পরিষ্কার নয়। পাশাপাশি বুধবার রাজধানীতে ক্লাবজোটের সঙ্গে ফেডারেশনের চুক্তি সই হওয়ার কথা। আইএসএলের আয়োজক ক্লাবজোটই। লভ্যাংশ বাবদ টাকা পাবে সর্বভারতীয় ফুটবল সংস্থা।

Advertisement
সম্পর্কিত সংবাদ