নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সামনেই এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর গুরুত্বপূর্ণ ম্যাচ। ১৬ সেপ্টেম্বর জর্ডনের আল হুসেইন এসসি’র মুখোমুখি হবে মশাল বাহিনী। ওমানের মাটিতে সেই অ্যাওয়ে ম্যাচের আগে ফুটবলারদের ফিট রাখাই লক্ষ্য কোচ হাবাসের। তারপর ১৩ আক্টবর ঘরের মাঠে ইস্ট বেঙ্গলের প্রতিপক্ষ ইরাকের আল শোরটা এসসি। সেই ম্যাচ আয়োজন নিয়ে দেখা দিয়েছে জটিলতা। কারণ, ম্যাচ আয়োজনের অনুমতি চেয়ে প্রশাসনের কাছে আবেদন জানিয়েছিলেন লাল-হলুদ কর্তারা। কিন্তু উৎসবের মরশুম থাকায় তা খারিজ হয়ে যায়। ম্যাচটি আয়োজন করতে না পারলে নির্বাসনের আশঙ্কাও থাকছে। তবে হাল ছাড়তে নারাজ লাল-হলুদ শিবির। ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার বলেন,‘ ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁকে ইতিমধ্যে বিষয়টি জানানো হয়েছে। তিনি সমাধানের আশ্বাস দিয়েছেন। আমাদের বিশ্বাস সমস্যা দ্রুত মিটে যাবে এবং সুষ্ঠুভাবে আমরা ম্যাচটি আয়োজন করতে পারব।’



