Bartaman Logo
৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

এফিয়ংকে পেতে আশায় ইস্ট বেঙ্গল

স্ট্রাইকার নির্বাচনের ক্ষেত্রে একধাপ এগল ইস্ট বেঙ্গল। পাঞ্জাব এফসি’তে খেলা নাইজেরিয়ান স্ট্রাইকার এফিয়ং জুনিয়রকে টিম ম্যানেজমেন্টের পছন্দ।

এফিয়ংকে পেতে আশায় ইস্ট বেঙ্গল
  • ১৭ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্ট্রাইকার নির্বাচনের ক্ষেত্রে একধাপ এগল ইস্ট বেঙ্গল। পাঞ্জাব এফসি’তে খেলা নাইজেরিয়ান স্ট্রাইকার এফিয়ং জুনিয়রকে টিম ম্যানেজমেন্টের পছন্দ। সূত্রের খবর, তাঁর সঙ্গে কথা চলছে পুরোদমে। তবে সই এখনও হয়নি। আইএসএলে পাঞ্জাবের হয়ে ৮টি গোল রয়েছে এফিয়ংয়ের। যুবভারতীতে মোহন বাগানের বিরুদ্ধেও জাল কাঁপান তিনি। কোচ আন্তোনিও হাবাসের সঙ্গে কথা বলেই তাঁকে দ্রুত সই করাতে চায় ইস্ট বেঙ্গল। উল্লেখ্য, পাঞ্জাবে এই নাইজেরিয়ানের সতীর্থ ছিলেন দানি রামিরেজ। স্প্যানিশ মিডফিল্ডারও এবার লাল-হলুদ জার্সি পরবেন। নতুন মরশুমে ইতিমধ্যেই ৩ বিদেশি নিশ্চিত ইস্ট বেঙ্গলে। মহম্মদ রশিদকে রাখার পাশাপাশি স্প্যানিশ ডিফেন্ডার নাচোকে সই করিয়েছে ক্লাব।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ