Bartaman Logo
১২ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

কেরলের বিরুদ্ধে সাউলকে ফেরাতে মরিয়া ইস্ট বেঙ্গল

দু’ম্যাচে ৫ পয়েন্ট নষ্ট! প্রবল সমালোচনায় বিদ্ধ অস্কার ব্রুজোঁ। মুড অফ। ফুটবলারদের তরতাজা করতে ৩ দিনের ছুটি দিলেন স্প্যানিশ কোচ। ফের মঙ্গলবার প্রস্তুতি শুরু করবে ইস্ট বেঙ্গল।

কেরলের বিরুদ্ধে সাউলকে ফেরাতে মরিয়া ইস্ট বেঙ্গল
  • ৮ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দু’ম্যাচে ৫ পয়েন্ট নষ্ট! প্রবল সমালোচনায় বিদ্ধ অস্কার ব্রুজোঁ। মুড অফ। ফুটবলারদের তরতাজা করতে ৩ দিনের ছুটি দিলেন স্প্যানিশ কোচ। ফের মঙ্গলবার প্রস্তুতি শুরু করবে ইস্ট বেঙ্গল। ১৪ মার্চ মাঠে নামছে লাল-হলুদ ব্রিগেড। ঘরের মাঠে গিল, ইউসেফদের প্রতিপক্ষ কেরল ব্লাস্টার্স। যে কোনও মূল্যে ঘুরে দাঁড়াতে মরিয়া ইস্ট বেঙ্গল। সাউল ক্রেসপোকে মাঠে নামাতে বদ্ধপরিকর থিঙ্কট্যাঙ্ক। অনেকেরই ধারণা, মাঝমাঠের ধার বাড়াতে অবিলম্বে ক্রেসপোকে প্রয়োজন।

Advertisement

ইস্ট বেঙ্গলের আসল শক্তি মাঝমাঠ। মিগুয়েল, সাউল ও রশিদের কম্বিনেশন দলের মেরুদন্ড। এরমধ্যে বক্স টু বক্স খেলেন সাউল। অন্যদিকে প্যালেস্তাইনের রশিদ কিছুটা স্ন্যাচ করতে পারেন। মিগুয়েল প্রধানত প্লে-মেকার। সাউল না থাকায় সোয়বার্গ ও নাওরেম মহেশকে দিয়ে জায়গা ভরাটের চেষ্টা করেছিলেন অস্কার। কিন্তু দু’জনেই আশাহত করেছেন। মাঝমাঠ তো দানা বাঁধেইনি, উল্টে ছন্দ নষ্ট হয়েছে মিগুয়েলের। প্রতিপক্ষের জোনাল মার্কিংয়ে হাঁসফাঁস করছেন তিনি। ধৈর্য হারিয়ে অহেতুক শট নিয়ে তালগোল পাকাচ্ছেন। সাউলকে পাশে পেলে লোড কিছুটা কমবে। পাশাপাশি ড্যানিশ ফুটবলার সোয়বার্গের ভূমিকা দেখেও অনেকে বিস্মিত। নড়াচড়া শ্লথ। বক্স টু বক্স মিডিওর ভূমিকায় তিনি অচল। মূলত বিপক্ষের অ্যাটাকিং থার্ডই সোয়বার্গের জায়গা। সাউল ফিরলে সোয়বার্গকে আপফ্রন্টে ব্যবহার করতে পারেন অস্কার। তবে স্প্যানিশ কোচের উপরেও চাপ বাড়ছে। গত কয়েক বছরের তুলনায় বেশ শক্তিশালী দল গড়েছে ইস্ট বেঙ্গল। কিন্তু মশলা থাকা সত্ত্বেও রান্না বিস্বাদ হলে শেফের কাঁধেই দায় বর্তায়। 

Advertisement
সম্পর্কিত সংবাদ