ইস্ট বেঙ্গল- ২ : করাচি সিটি- ০
ইস্ট বেঙ্গল- ২ : করাচি সিটি- ০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মহিলা স্যাফ ক্লাব চ্যাম্পিয়নশিপে ইস্ট বেঙ্গলের জয়ের ধারা অব্যাহত। বৃহস্পতিবার পাকিস্তানের ক্লাব করাচি সিটিকে ২-০ গোলে হারাল অ্যান্টনি অ্যান্ড্রুজের মেয়েরা।
সেই সুবাদে দু’টি ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে ফাইনালের পথে এক পা বাড়িয়ে রাখল লাল-হলুদ প্রমীলা ব্রিগেড। মশাল বাহিনীর হয়ে স্কোরশিটে নাম তোলেন যথাক্রমে সুলঞ্জনা রাউল ও রেস্টি নানজিরি। মর্যাদার ম্যাচে পাকিস্তান ক্লাবের বিরুদ্ধে জয় গোটা দেশবাসীকে উৎসর্গ করেন লাল-হলুদ কোচ অ্যান্টনি অ্যান্ড্রুজ। এবার তাঁর লক্ষ্য ট্রফি জয়। আগামী রবিবার গ্রুপের পরবর্তী ম্যাচে ইস্ট বেঙ্গলের প্রতিপক্ষ বাংলাদেশের ক্লাব নাসরিন।