Bartaman Logo
১৮ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে ইস্ট বেঙ্গল

ডুরান্ড কাপ সেমি-ফাইনালে হারের ২৪ ঘণ্টা পরেও খারাপ রেফারিং নিয়ে ফুঁসছে ইস্ট বেঙ্গল।

ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে ইস্ট বেঙ্গল
  • ২২ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডুরান্ড কাপ সেমি-ফাইনালে হারের ২৪ ঘণ্টা পরেও খারাপ রেফারিং নিয়ে ফুঁসছে ইস্ট বেঙ্গল। ম্যাচের দায়িত্বে থাকা হরিশ কুণ্ডুর একের পর এক ভুল সিদ্ধান্তের খেসারত যেভাবে দলকে হেরে গুণতে হল, তা মেনে নিতে পারছেন না ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার। গোটা বিষয়টার পিছনে গভীর ষড়যন্ত্র দেখছেন তিনি। এই প্রসঙ্গে লাল-হলুদ কর্তা বলেন, ‘মঙ্গলবার রাত ৯-৪০ মিনিটে হরিশ কুণ্ডুকে তড়িঘড়ি কলকাতায় নিয়ে আসা হল কেন? আর কি কোনও রেফারি ছিলেন না? অতীতেও এই রেফারির ভুল সিদ্ধান্তের জন্য আমাদের ভুগতে হয়েছে। বুধবারও একই অবস্থা হল। আগামী দিনে সভ্য-সমর্থকরা প্রতিবাদে রাজপথে নামলে অবাক হওয়ার কিছু নেই।’ উল্লেখ্য, গত ২ মার্চ আইএসএলের ম্যাচে বেঙ্গালুরু এফসি’র বিরুদ্ধে এই হরিশ কুণ্ডুর জঘন্য রেফারিংয়ের জন্য নিশ্চিত তিন পয়েন্ট মাঠে ফেলে এসেছিল ইস্ট বেঙ্গল।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ