Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

সুপার কাপে খেলবে ইস্ট বেঙ্গল ও মহমেডান, বৃহস্পতিবার সিদ্ধান্ত জানাবে মোহন বাগান

সুপার কাপে খেলবে ইস্ট বেঙ্গল ও মহমেডান, বৃহস্পতিবার সিদ্ধান্ত জানাবে মোহন বাগান
  • ৯ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সুপার কাপ আয়োজনে কোমর বেঁধে নেমে পড়ল সর্বভারতীয় ফুটবল সংস্থা। সোমবার বিভিন্ন ক্লাব ও ফ্র্যাঞ্চাইজিকে ই-মেলের মাধ্যমে আমন্ত্রণপত্র পাঠিয়ে দেওয়া হয়েছে। সম্মতি জানাবার শেষ তারিখ ১১ সেপ্টেম্বর। উল্লেখ্য, ১৬ টি দল নিয়ে সুপার কাপ আয়োজনের পরিকল্পনা রয়েছে ফেডারেশনের। ২৫ অক্টোবর টুর্নামেন্টের উদ্বোধন। খেতাবি লড়াই ২২ নভেম্বর। তবে ভেন্যু এখনও চূড়ান্ত নয়। গত দুই মরশুম সুপার কাপ আয়োজিত হয় ভুবনেশ্বরে। চ্যাম্পিয়ন দলের বাড়তি প্রাপ্তি এএফসি’র স্লট। আসলে সুপার কাপ সফলভাবে আয়োজন করা ফেডারেশনের প্রেস্টিজ ফাইট। এফএসডিএলের সঙ্গে মাস্টার রাইটস সই হওয়া নিয়ে টালাবাহানা চরমে। তাই আইএসএলও অনিশ্চিত। ফলে চেন্নাইয়ান, মুম্বই সিটি, ওড়িশা এফসির মতো ফ্র্যাঞ্চাইজি দলগঠন শুরুই করেনি। তাই সুপার কাপে আইএসএলের ক’টি দল শেষ পর্যন্ত অংশ নেয় সেটাই দেখার। তবে ইস্ট বেঙ্গল এই প্রতিযোগিতায় খেলবে। মোহন বাগান এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি। বৃহস্পতিবার কর্তারা নিজেদের মধ্যে আলোচনা করে ফেডারেশনকে তা জানিয়ে দেবেন। সূত্রের খবর, টুর্নামেন্টের নিয়মাবলী, আর্থিক পুরস্কার, ভেন্যু— সব খতিয়ে দেখে মোহন বাগান চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। কলকাতার আরেক প্রধান মহমেডান স্পোর্টিং সুপার কাপে খেলার জন্য আগ্রহী।

Advertisement

এদিকে, ফেডারেশনের কমার্শিয়াল পার্টনার ইস্যুতে এবার নাটকীয় মোড়। টেন্ডার সংক্রান্ত বিষয়টি দেখভাল করবে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি নাগেশ্বর রাওয়ের কমিটি। তার আগেই আইএসএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির তরফে এদিন ই-মেল পাঠানো হয় ফেডারেশনের কাছে। ভারতীয় ফুটবলের সুরক্ষাই প্রধান ইস্যু। প্রয়োজনে তাদের পরামর্শ নিতে পারে ফেডারেশন সেটাও জানানো হয়েছে। তবে অভিজ্ঞ মহলের ধারণা, টেন্ডার পদ্ধতি শুরুর আগে চাপ বাড়ানোর খেলা চলছে ফেডারেশনের উপর। এই ই-মেল তারই ইঙ্গিত। 

Advertisement
সম্পর্কিত সংবাদ