Bartaman Logo
১২ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

ফের কেঁপে উঠল পাকিস্তান

ভারতের দাপটে ল্যাজে-গোবরে অবস্থা পাকিস্তানের। আতঙ্কে ভুগছে সেদেশের বহু মানুষ। ভারতের প্রত্যাঘাতের কারণ হিসেবে পাক সেনাকেই দায়ী করছে পাকিস্তানিরাও।

ফের কেঁপে উঠল পাকিস্তান
  • ১২ মে, ২০২৫ ১৬:০৫
Prefer us on Google

ইসলামাবাদ: ভারতের দাপটে ল্যাজে-গোবরে অবস্থা পাকিস্তানের। আতঙ্কে ভুগছে সেদেশের বহু মানুষ। ভারতের প্রত্যাঘাতের কারণ হিসেবে পাক সেনাকেই দায়ী করছে পাকিস্তানিরাও। এমতাবস্থায় আরও বিপাকে পড়ল পাকিস্তান। যুদ্ধ আবহ স্তিমিত হতে না হতেই ভূমিকম্পে কেঁপে উঠল পড়শি দেশ।

Advertisement

আজ, সোমবার দুপুর দেড়টা নাগাদ ভূমিকম্পের জেরে কেঁপে ওঠে পাকিস্তানের মাটি। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৪.৬। যদিও এরফলে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। কিন্তু, বিশেষ বিষয় হল সাম্প্রতিক সময়ে এই নিয়ে পর তিন বার ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান। এর আগে ৫ এবং ১০ মে-ও একই ধরনের কম্পনের সাক্ষী ছিল পাক নাগরিকরা। একদিকে ভারতের আতঙ্ক, অন্যদিকে ভূমিকম্পের দাপট। সব মিলিয়ে বিপাকে পাকিস্তান। 

উল্লেখ্য, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ১-৯ এর মধ্যে নির্ধারণ করা হয়। ১ মানে কম তীব্রতা এবং ৯ অর্থাৎ প্রবল ভূমিকম্প। সেই বিচারে পাকিস্তানে এদিনের ভূমিকম্পকে মৃদু কম্পনের তালিকায় ফেলা যেতে পারে। ৪.৬ রিখটার স্কেলের কম্পনে জানালা ভেঙে যেতে পারে আবার ঝুলন্ত ফ্রেমেরও ক্ষয়ক্ষতি হতে পারে।

 

Advertisement
সম্পর্কিত সংবাদ