Bartaman Logo
১৫ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

আফগানিস্তানে ভূমিকম্প, কাঁপল দিল্লি সহ উত্তর ভারত

আতঙ্ক ছড়িয়ে বুধবার ভোররাতে ফের কেঁপে উঠল আফগানিস্তানের মাটি। যার রেশ ধরা পড়েছে দিল্লি-এনসিআর সহ উত্তর ভারতের বেশ কিছু স্থানে।

আফগানিস্তানে ভূমিকম্প, কাঁপল দিল্লি সহ উত্তর ভারত
  • ১৬ এপ্রিল, ২০২৫ ০৯:০৪
Prefer us on Google

কাবুল, ১৬ এপ্রিল: আতঙ্ক ছড়িয়ে বুধবার ভোররাতে ফের কেঁপে উঠল আফগানিস্তানের মাটি। যার রেশ ধরা পড়েছে দিল্লি-এনসিআর সহ উত্তর ভারতের বেশ কিছু স্থানে। যদিও প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।

Advertisement

প্রাথমিকভাবে জানা গিয়েছে, ভারতীয় সময় ভোর ৪টে ৪৩ মিনিটে এই কম্পন অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি র তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৯। ভূপৃষ্ঠ থেকে প্রায় ৭৫ কিলোমিটার গভীরে কম্পনটি সৃষ্টি হয়েছিল। উৎসস্থল ছিল হিন্দুকুশ পর্বতমালা। আফগানিস্তানের অন্যতম জনবহুল শহর বাঘলান। এক লক্ষের বেশি মানুষের বাস এই শহরে। বাঘলান থেকে প্রায় ১৬৪ কিলোমিটার দূরে এদিনের ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বলে জানা গিয়েছে।
বন্যা, ভূমিকম্প বা ধস— প্রকৃতির রোষে মাঝে মধ্যে খবরের শিরোনামে উঠে আসে আফগানিস্তান। মাঝে মধ্যে প্রাকৃতিক বিপর্যয় নেমে আসে কাবুলিওয়ালাদের দেশে। ইতিপূর্বে কম্পনের জেরে একাধিকবার ভয়াবহ ধ্বংসলীলার সাক্ষী থেকেছে আফগানিস্তান। হিন্দুকুশ একটি ভূমিকম্পপ্রবণ অঞ্চল। সেখানেই সর্বাধিক ভূমিকম্প হয়। দিনকয়েক আগেও কেঁপে উঠছিল এই দেশের মাটি। সেবারও ভূমিকম্পের উৎসস্থল ছিল হিন্দুকুশ পর্বতমালা।

Advertisement
সম্পর্কিত সংবাদ