Bartaman Logo
১ অক্টোবর, ২০২৬
বর্তমান / বিদেশ

সাতসকালেই আফগানিস্তানে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকাবাসী

সাতসকালেই শক্তিশালী ভূমকম্পের জেরে কেঁপে উঠল আফগানিস্তান। ন্যাশানাল সেন্টর ফর সিসমোলজির তথ্য অনুযায়ী কিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৩

সাতসকালেই আফগানিস্তানে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকাবাসী
  • ১ অক্টোবর, ২০২৬ ০৯:৩৫
Prefer us on Google

কাবুল: সাতসকালেই শক্তিশালী ভূমকম্পের জেরে কেঁপে উঠল আফগানিস্তান। ন্যাশানাল সেন্টর ফর সিসমোলজির তথ্য অনুযায়ী কিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৩। ভারতীয় সময় প্রায় সকাল ৬টা ৫৯ মিনিটে ২০ সেকেন্ড কম্পনটি অনুভূত হয়। এই ভয়াবহ কম্পনটির উৎসস্থল ছিল হিন্দুকুশ অঞ্চলের ভূপৃষ্ঠের প্রায় ১২৬ কিলোমিটার গভীরে। 

Advertisement

জানা গিয়েছে, এই ভূমিকম্পের অক্ষাংশ ছিল ৩৫.৯৮১ ডিগ্রি উত্তর এবং দ্রাঘিমাংশ ৬৮.৭০০ ডিগ্রি পূর্ব। আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে প্রায় ১৬৫ কিলোমিটার উত্তর-উত্তর পশ্চিমে ছিল ভূমিকম্পটির উপকেন্দ্র। তবে এই কম্পনের জেরে এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

উল্লেখ্য, ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবেই পরিচিত আফগানিস্তান। ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংঘর্ষের কারণে এই অঞ্চলের ভূগর্ভে দীর্ঘদিন ধরে চাপ তৈরি হচ্ছে। সেই চাপের ফলেই হিন্দুকুশ ও পার্শ্ববর্তী এলাকায় প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে বলে জানা গিয়েছে। বিশেষ করে উত্তর আফগানিস্তানের পামির-হিন্দুকুশ এলাকা গভীর ভূমিকম্পের জন্য পরিচিত। এই এলাকায় ভূপৃষ্ঠের ২০০ কিলোমিটার পর্যন্ত গভীরে পর্যন্ত ভূমিকম্পের ঘটনা ঘটে। ভূতাত্ত্বিকদের মতে ভারতীয় প্লেটের উত্তরমুখী গতির সঙ্গে ইউরেশীয় প্লেটের সংঘর্ষই হিমালয় ও সংলগ্ন পার্বত্য অঞ্চলে চলমান ভূকম্পনপ্রবণতার অন্যতম প্রধান কারণ।

Advertisement
সম্পর্কিত সংবাদ