Bartaman Logo
১৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রধানমন্ত্রীর জন্মদিনে জ্বলবে প্রদীপ, বাগনানে ব্যস্ততা তুঙ্গে

বাগনান ১ ব্লকের কল্যাণপুর মাদার টেরিজা সেল্ফ হেল্প গ্রুপের মহিলাদের মধ্যে এখন চূড়ান্ত ব্যস্ততা। কুমকুম মান্না, মিতালি দণ্ডপাট, দেবকী হাঁড়া, সাবিনা বেগমরা ব্যস্ত প্রদীপ তৈরি করতে।

প্রধানমন্ত্রীর জন্মদিনে জ্বলবে প্রদীপ, বাগনানে ব্যস্ততা তুঙ্গে
  • ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: বাগনান ১ ব্লকের কল্যাণপুর মাদার টেরিজা সেল্ফ হেল্প গ্রুপের মহিলাদের মধ্যে এখন চূড়ান্ত ব্যস্ততা। কুমকুম মান্না, মিতালি দণ্ডপাট, দেবকী হাঁড়া, সাবিনা বেগমরা ব্যস্ত প্রদীপ তৈরি করতে।  প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষ্যে প্রদীপ প্রজ্জ্বলনের পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় সরকার। আর সেই প্রদীপ তৈরি করছেন হাওড়ার একাধিক সেলফ হেল্প গ্রুপের মহিলারা। হাওড়ায় তৈরি হয়েছে মোট ন’ লক্ষ প্রদীপ। হাওড়া গ্রামীণ এলাকার ১১টি বিধানসভায় ৫০ হাজার করে প্রদীপ তৈরির বরাত দেওয়া হয়েছে। কল্যাণপুর মাদার টেরেজা সিবিএসএস লিমিটেড এবারে ১ লক্ষ ১৬ হাজার প্রদীপ তৈরি করছে। সংস্থার তরফে ময়না মাইতি বলেন, মহিলারা দিনরাত জেগে কাজ করেছেন। এই কাজ করে তারা দারুণ খুশি। পুজোর আগে তাঁদের হাতে কিছু পয়সাও এসেছে, যেটা তাঁদের পরিবারের উপকারে লাগবে।  নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ