Bartaman Logo
২৫ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বহরমপুর শহরে চালাতে দেওয়া হচ্ছে না ই-রিকশ

বহরমপুর শহরে ই-রিকশা চালাতে দেওয়া হচ্ছে না, চালকেরা বিক্ষোভে। যাত্রীদের দুর্ভোগে পড়তে হচ্ছে। বিস্তারিত জানুন।

বহরমপুর শহরে চালাতে দেওয়া হচ্ছে না ই-রিকশ
  • ২৫ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: গ্রামাঞ্চল থেকে আসা নীল সাদা ই-রিকশ  চালাতে দেওয়া হচ্ছে না বহরমপুর শহরে। এই অভিযোগ তুলে হরিহরপাড়া এলাকার ই-রিকশ চালকরা বুধবার বিক্ষোভে শামিল হন। যাত্রী পরিষেবা বন্ধ রেখে কিষাণ মাণ্ডির মাঠে শতাধিক  চালক তাঁদের ই-রিকশা নিয়ে এসে বিক্ষোভ দেখান। এর ফলে হরিহরপাড়ার দিক থেকে আসা শহরমুখী যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। খবর পেয়ে সেখানে পৌঁছায় হরিহরপাড়া থানার পুলিশ। 

Advertisement

ই-রিকশ চালকদের দাবি, বহরমপুর শহরে ঢুকতে দেওয়া হচ্ছে না তাঁদের। কেউ, কেউ ঢুকে গেলে তাঁদের হেনস্তা করা হচ্ছে। মোটা টাকার ফাইন করা হচ্ছে। লাগাতার এই সমস্যায় তাঁদের যাত্রীরাও নাকাল হচ্ছেন। এর ফলে সব সময় যাত্রী মিলছে না। যেসব কারণে অনেকেই  ই-রিকশয় চাপতে চাইছেন না। এই অবস্থায় মোটা টাকার ঋণ নিয়ে গাড়ি কিনে বিপাকে পড়েছেন চালকরা। 
কিষাণ মাণ্ডির মাঠে বিক্ষোভকারী কয়েকজন চালক বলেন, মাসে ১১ হাজার টাকা করে কিস্তি দিতে হয় গাড়ির জন্য। মাসে ৩ হাজার টাকা বিদ্যুতের বিল দিতে হয়। বাড়িতে সংসার চলে এই গাড়ি চালিয়ে। এখন মাঝে মধ্যেই শহরে আমাদের ধরে ফাইন করা হচ্ছে। এভাবে কীভাবে আমরা গাড়ি চালাব। আমাদের শহরে ঢুকতে দেওয়া হচ্ছে না। এসবের প্রতিবাদে আমরা গাড়ি বন্ধ রেখে বিক্ষোভ দেখিয়েছি।  ফাইল ছবি

Advertisement
সম্পর্কিত সংবাদ