৬ দিনেই ৮০০ কোটি পার, বক্স অফিসে সুনামি রামায়ণের
  • ১১ নভেম্বর, ২০২৬ ১৩:৫১
Prefer us on Google

মুম্বই, ১১ নভেম্বর: বক্স অফিসে ঝড় অব্যাহত নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এর। দীপাবলির পর স্বাভবিক দিনগুলোতেও ভালো ব্যবসা করছে রণবীর-ইয়াশ অভিনীত এই সিনেমা। সোমবারের পর মঙ্গলবারও সেই আয়ের গতি ধরে রেখেছে। ইতিমধ্যেই বিশ্বজুড়ে ৮০০ কোটির উপর ব্যবসা করে ফেলেছে ‘রামায়ণ’। 

Advertisement

গতকাল ভারত থেকে নেট আয় হয়েছে ৯৪.১০ কোটি টাকা। তারমধ্যে হিন্দি সংস্করণ থেকেই এসেছে ৭৬ কোটি টাকা। দেশজুড়ে নেট কালেকশান ৪৪০.৪৫ কোটি টাকার। সবমিলিয়ে ভারত থেকে গ্রস আয় করেছে ৫২৬.৫০ কোটি টাকার। দেশের পাশপাশি বিদেশের দর্শকদের থেকেও ভালো সাড়া পাচ্ছে ‘রামায়ণ’। মঙ্গলবার আন্তর্জাতিক বাজার থেকে ৩৫ কোটি টাকার গ্রস আয় হয়েছে এই রামায়ণের। বিশ্বজুড়ে মোট আয় ৮২৩.৫০ কোটি টাকার। কিছুদিনের মধ্যেই বিশ্বজুড়ে ১০০০ কোটির বেশি আয় করে ফেলবে ‘রামায়ণ’ এমনই আশা সমালোচকদের। মুক্তির দিন থেকে প্রতিদিনই ১০০ কোটি টাকার উপর ব্যবসা করছে সিনেমাটি। বক্স অফিসে এরকম দাপট বজায় থাকলে কালেকশান আরও বাড়বে বলে বিশ্বাস নির্মাতাদের।