Bartaman Logo
১০ জুন, ২০২৬

প্রায় পাঁচ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে উদ্যোগী ডিভিসি

প্রায় পাঁচ হাজার মেগাওয়াট বিদ্যুৎ  উৎপাদন বৃদ্ধিতে উদ্যোগী ডিভিসি
  • ৩১ মে, ২০২৫ ১৭:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী কয়েক বছরের  মধ্যে দামোদর ভ্যালি কর্পোরেশন (ডিভিসি) তাদের বিদ্যুৎ উৎপাদন ৫ হাজার মেগাওয়াটের বেশি বৃদ্ধির উদ্যোগ  নিয়েছে। নতুন তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরির পাশাপাশি সৌর বিদ্যুৎ উৎপাদন প্রকল্প করা হবে। বিদ্যুৎ বণ্টন ব্যবস্থাও ঢেলে সাজা হচ্ছে। বর্তমানে ডিভিসি’র মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৬৭০৭ মেগাওয়াট। এর মধ্যে সাড়ে ৬ হাজার মেগাওয়াটের বেশি হল তাপবিদ্যুৎ। জলবিদ্যুৎ ও সৌরবিদ্যুৎ উৎপাদন যথাক্রমে ১৪৭ ও ২৮ মেগাওয়াট।

Advertisement

ডিভিসি জানিয়েছে, নতুন কয়েকটি তাপবিদ্যুৎ উৎপাদন ইউনিটের পাশাপাশি  ৯৯৯ এবং ৫০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ প্রকল্প গড়ে তোলার কাজ চলছে। ২০২৪ -২৫ আর্থিক বছরে ডিভিসি’র মোট তাপবিদ্যুৎ উৎপাদনের পরিমাণ ছিল ৪৩ হাজার ৩৭০ মিলিয়ন ইউনিট। বিদ্যুৎ বিক্রি থেকে  সংস্থা ২০২৪-২৫ আর্থিক বছরে আয় করেছে ২৫ হাজার ৩২০ কোটি টাকা। এদিকে ডিভিসি’র বিদ্যুৎ মাশুল বৃদ্ধি নিয়ে রাজ্যের লোহা-ইস্পাত শিল্পের সংগঠনের পক্ষ থেকে যে অভিযোগ তোলা হয়েছে, তা তথ্য পরিসংখ্যান সহকারে খণ্ডন করেছে সংস্থা। তারা জানিয়েছে, বিদ্যুৎ নিয়ন্ত্রণ কমিশনের অনুমোদন নিয়েই মাশুল বৃদ্ধি করা হয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ