Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ভাঙন প্রবণ এলাকা পরিদর্শনে নেদারল্যান্ডসের বিশেষজ্ঞরা

গঙ্গাসাগরের ভাঙন প্রবণ এলাকাগুলি ঘুরে দেখলেন নেদারল্যান্ডস থেকে আসা বিশেষজ্ঞরা। মঙ্গলবার সকালে নেদারল্যান্ডসের দু’জনের প্রতিনিধি দল গঙ্গাসাগরের সমুদ্র সৈকত ঘুরে দেখেন।

ভাঙন প্রবণ  এলাকা পরিদর্শনে নেদারল্যান্ডসের বিশেষজ্ঞরা
  • ২৫ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাকদ্বীপ: গঙ্গাসাগরের ভাঙন প্রবণ এলাকাগুলি ঘুরে দেখলেন নেদারল্যান্ডস থেকে আসা বিশেষজ্ঞরা। মঙ্গলবার সকালে নেদারল্যান্ডসের দু’জনের প্রতিনিধি দল গঙ্গাসাগরের সমুদ্র সৈকত ঘুরে দেখেন। তাঁদের সঙ্গে ছিলেন সেচদপ্তরের আধিকারিকরা। জানা গিয়েছে, গঙ্গাসাগরের সমুদ্র সৈকত ঘুরে তাঁরা একটি তালিকা তৈরি করেছেন। এছাড়াও সমুদ্রের গতিপ্রকৃতি নিয়ে সেচদপ্তরের আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বিশেষজ্ঞরা নিজেদের মধ্যে আলোচনার পর সেচদপ্তরের কাছে একটি প্রস্তাব জমা দেবেন। প্রসঙ্গত, উত্তাল সমুদ্রের কারণে ক্রমশ ভাঙছে গঙ্গাসাগরের সমুদ্র বাঁধ। বিশেষত কপিলমুনি মন্দিরের সামনের অংশজুড়ে ভাঙন সবচেয়ে বেশি। সেই এলাকাগুলি এদিন বিশেষজ্ঞরা ঘুরে দেখেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ