Bartaman Logo
২২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

দুরন্ত স্মৃতিরা, শ্রীলঙ্কাকে চুরমার করে সোনা ভারতের

এবারের এশিয়ান গেমসে ভারতের ঝুলিতে প্রথম সোনা এনে দিলেন শেফালী বর্মা, স্মৃতি মান্ধানারা। ২০২২-এর পর ২০২৬-এও সোনা জিতলেন ভারতের মহিলা ক্রিকেটাররা।

দুরন্ত স্মৃতিরা, শ্রীলঙ্কাকে চুরমার করে সোনা ভারতের
  • ২২ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:১৮
Prefer us on Google

নিশিন, ২২ সেপ্টেম্বর: এবারের এশিয়ান গেমসে ভারতের ঝুলিতে প্রথম সোনা এনে দিলেন শেফালী বর্মা, স্মৃতি মান্ধানারা।  ২০২২-এর পর ২০২৬-এও সোনা জিতলেন ভারতের মহিলা ক্রিকেটাররা। এক সপ্তাহ আগেই এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে দুরমুশ করেছিলেন ভারতের মেয়েরা। আর এবার এশিয়ান গেমসের ফাইনালে শ্রীলঙ্কাকে দাঁড়াতেই দিলেন না হরমনপ্রীতরা।

Advertisement

ফাইনালে টসে জিতে প্রথমে ব্যাটিংএর সিদ্ধান্ত নেয় ভারত। শুরু থেকেই ব্যাটে ঝড় তোলেন দুই ওপেনার শেফালী বর্মা এবং স্মৃতি মান্ধানা। ওপেনিং জুটিতে ৯৯ রান তোলেন দুজনে। ২৯ বলে ৪৮ করে আউট হন শেফালী। স্মৃতি আউট হন ৪৫ বলে ৭৯ রান করে। শেষের দিকে ব্যাটে ঝড় তোলেন রিচা ঘোষ। ২২ বলে ৪৯ রান করে নট আউট থাকেন তিনি। ২০ ওভারে ভারত তোলে তিন উইকেটে ২১৬ রান। 

জবাবে ব্যাট করতে নেমে ধস নামে শ্রীলঙ্কার ব্যাটিংয়ে। অধিনায়ক চামারি আতাপাত্তুর ২৯ রান ছাড়া আর কোন ব্যাটারই দাঁড়াতে পারলেন না। ১৫.৪ ওভারে মাত্র ৬৯ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কার ব্যাটিং। ভারতের হয়ে তিন উইকেট নেন দীপ্তি শর্মা। দুটি করে উইকেট নেন শেফালী বর্মা, শ্রেয়াঙ্কা পাটিল এবং শ্রী চরণী। ১৪৭ রানে জিতে দেশকে সোনা এনে দিলেন ভারতের মহিলা ক্রিকেটাররা।

Advertisement
সম্পর্কিত সংবাদ