Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নবাগত ক্লাবে ‘মায়ের আঁচলে অবাক পৃথিবী’, কোর্ট স্টেশনে থিম আদিবাসী সংস্কৃতি

পুরাতন মালদহ শহরের মালদহ কোর্ট স্টেশনে সর্বজনীন দুর্গোৎসব কমিটির এবারের থিম আদিবাসী সংস্কৃতি। ওই পুজো মণ্ডপে ঢুঁ দিলে আদিবাসী গ্রাম, ধামসা, মাদল বাজানো নৃত্য নজরে পড়বে।

নবাগত ক্লাবে ‘মায়ের আঁচলে অবাক পৃথিবী’, কোর্ট স্টেশনে থিম আদিবাসী সংস্কৃতি
  • ২ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মঙ্গল ঘোষ, পুরাতন মালদহ: পুরাতন মালদহ শহরের মালদহ কোর্ট স্টেশনে সর্বজনীন দুর্গোৎসব কমিটির এবারের থিম আদিবাসী সংস্কৃতি। ওই পুজো মণ্ডপে ঢুঁ দিলে আদিবাসী গ্রাম, ধামসা, মাদল বাজানো নৃত্য নজরে পড়বে। পুজোর বাজেটে ৬ লক্ষ টাকা ছাড়িয়ে যাবে বলে উদ্যোক্তাদের দাবি।

Advertisement

মালদহ কোর্ট স্টেশনে সর্বজনীন দুর্গোত্সব কমিটির সহ সম্পাদক শ্রবণ গঙ্গোপাধ্যায় বলেন, আদিবাসী সংস্কৃতি এবং ঐতিহ্যের বিশেষ গুরুত্ব রয়েছে। ওই থিম এবার দর্শকদের মন ছুঁয়ে যাবে। 
অন্যদিকে, শহরের মঙ্গলবাড়ি নবাগত ক্লাব এবারও বিগ বাজেটের পুজো করছে। তাদের এবারের আকর্ষণ ‘মায়ের আঁচলে অবাক পৃথিবী’। স্থানীয় নালাগোলা রাজ্য সড়ক চন্দননগরের আলোয় মুড়ে দেওয়া হবে। থিম সাজাতে মণ্ডপে ১৭ টির বেশি মাটির মডেল এবং পুতুল, রুটি সহ বেশকিছু খাবার থাকবে। পাশাপাশি, শহরের কম বাজেটের থিমের মধ্যে সারদা কলোনি কিশোর সঙ্ঘের এবারও নজর কাড়তে চলেছে। তাদের এবারের ভাবনা ‘পক্ষীরাজের আধ্যাত্মিক জগত্’। 
দুর্গা প্রতিমা হবে আধুনিক ধাঁচের। কিশোর সঙ্ঘের সভাপতি এবং সম্পাদক বলেন, আমাদের বাজেট দু’ লক্ষ টাকা। কম বাজেটে ভালো কিছু তুলে ধরার চেষ্টা করা হয়। এবার পুজোয় মণ্ডপের বাইরে গেটে বিরাট পক্ষীরাজ। ভিতরে দেখা যাবে, অনেকে ধ্যান করছেন। নবাগত ক্লাবের অন্যতম সদস্য মান্তু ঘোষ বলেন, এই পৃথিবী মা সবার। কিন্তু দেখা যাচ্ছে, সমাজে এক শ্রেণির মানুষ ক্ষুধার্ত, দু’মুঠো খেতে পাচ্ছেন না। একশ্রেণির মানুষের আবার অভাব নেই। মায়ের কাছে প্রার্থনা,  তুমি সবাইকে দেখো। সেগুলি থিমের মাধ্যমে তুলে ধরা হবে। বাজেট প্রায় ৭ লক্ষ টাকা।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ