বেঙ্গালুরু, ৫ এপ্রিল: চেন্নাইকে ৪৩ রানে হারাল বেঙ্গালুরু। আজ, রবিবার আইপিএলের ১১ তম ম্যাচে বেঙ্গালুরু এম চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং চেন্নাই সুপার কিংস। এদিন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় চেন্নাই। শুরু থেকেই মারমুখী ব্যাটিং শুরু করে পাতিদারের টিম। কোহলি ২৮ রানে আউট হন। সল্ট ৩০ বলে ৪৬ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। এরপর ঝোড়ো ব্যাটিং শুরু করেন দেবদূত পাদিক্কাল। ২৯ বলে হাফসেঞ্চুরি করেন। মারেন ৫টি চার, ২টি ছয়। এরপর বিধ্বংসী ব্যাটিং করেন টিম ডেভিডও। ২৫ বলে ৭০ রানে অপরাজিত থাকেন। মারেন ৮টি ছয় এবং ৩টি চার। তাঁকে যোগ্যসঙ্গত দেন অধিনায়ক রজত পাতিদার। ১৯ বলে ৪৮ রান করে তিনিও অপরাজিত থাকেন। মারেন ৬টি ছয় এবং একটি চার। নির্ধারিত ২০ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে আরসিবি করে ২৫০ রান। চেন্নাইয়ের হয়ে একটি করে উইকেট পান শিবম, জেমি এবং অনশুলরা।



