Bartaman Logo
১৮ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

ডুরান্ড কাপে একই গ্রুপে দুই প্রধান

ডুরান্ড কাপে আবারও একই গ্রুপে কলকাতার দুই প্রধান ইস্ট বেঙ্গল ও মোহন বাগান। ফলে মরশুমের শুরুতেই ডার্বির স্বাদ পেতে চলেছেন ফুটবল অনুরাগীরা।

ডুরান্ড কাপে একই গ্রুপে দুই প্রধান
  • ২ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডুরান্ড কাপে আবারও একই গ্রুপে কলকাতার দুই প্রধান ইস্ট বেঙ্গল ও মোহন বাগান। ফলে মরশুমের শুরুতেই ডার্বির স্বাদ পেতে চলেছেন ফুটবল অনুরাগীরা। বুধবারই টুর্নামেন্টের গ্রুপ বিন্যাস সামনে আনে আয়োজকরা। গ্রুপ এ’র ইস্ট বেঙ্গল, মোহন বাগান ছাড়াও রয়েছে সাউথ ইউনাইটেড এফসি ও সিআইএসএফ প্রটেকটরস। আসন্ন ডুরান্ড কাপে আইএসএলের মোট ছয়টি দল অংশ নেবে। তিন প্রধানের পাশাপাশি দেখা যাবে স্পোর্টিং দিল্লি, জামশেদপুর এফসি এবং নর্থইস্ট ইউনাইটেড। গ্রুপ বিন্যাসে হলেও সূচি এখনও ঘোষণা হয়নি। উল্লেখ্য, ২৫ জুলাই ডুরান্ড কাপ শুরু করতে চায় উদ্যোক্তারা। কিন্তু তার আগে বিপাকে ক্লাবগুলি। বিদেশি ফুটবলারদের ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র পাঠায়নি ফেডারেশন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ