Bartaman Logo
৯ জুন, ২০২৬

পরপর গাড়িতে ধাক্কা ডাম্পারের, মৃত্যু ১৩ জনের

নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক গাড়িতে ধাক্কা ডাম্পারের। সোমবার সকালে রাজস্থানের জয়পুরে ভয়াবহ দুর্ঘটনা প্রাণ কাড়ল অন্তত ১৩ জনের। আহত বহু।

পরপর গাড়িতে ধাক্কা ডাম্পারের, মৃত্যু ১৩ জনের
  • ৪ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

জয়পুর: নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক গাড়িতে ধাক্কা ডাম্পারের। সোমবার সকালে রাজস্থানের জয়পুরে ভয়াবহ দুর্ঘটনা প্রাণ কাড়ল অন্তত ১৩ জনের। আহত বহু। জানা যাচ্ছে, এদিন দুপুর ১ টা নাগাদ জয়পুরের ব্যস্ত লোহা মান্ডি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। বেপরোয়া ডাম্পারের চালক প্রথমে একের পর এক গাড়ি ও বাইকে ধাক্কা মারে, তারপর ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায় সেটি। সেসময়ও ডাম্পারের নীচে চাপা পড়ে বেশ কয়েকটি গাড়ি। আহতদের স্থানীয় কানওয়াটিয়া হাসপাতালে ভরতি করা হয়েছে। গুরুতর আহতদের স্থানান্তরিত করা হয়েছে সোয়াই মান সিং হাসপাতালে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনার পর ট্রাকচালককে ধরে ফেলে স্থানীয়রা। পুলিশ এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।  রবিবারই জয়পুর থেকে ৪০০ কিলোমিটার দূরে মাতোদা গ্রামের কাছে লরি ও ট্রাভেলার বাসের ধাক্কায় মৃত্যু হয় ১৫ পুণ্যার্থীর। পুলিশ জানিয়েছে, হতাহতরা বেশিরভাগই যোধপুরের বাসিন্দা। বিকানিরের মন্দির থেকে ফিরছিলেন তাঁরা। ছবি: পিটিআই

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ