Bartaman Logo
১৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

কুম্ভের জের, রসুনের দাম কমল কেজিতে ২৫০ টাকা!

প্রয়াগরাজে পূর্ণকুম্ভ। তার জেরে দাম কমল রসুনের! ১-২ টাকা নয়, কেজি প্রতি প্রায় ২৫০ টাকা। হিসেব বলছে, গত ডিসেম্বর মাসে রসুনের পৌঁছে গিয়েছিল কেজি প্রতি ৪০০ টাকায়।

কুম্ভের জের, রসুনের দাম কমল কেজিতে ২৫০ টাকা!
  • ২৪ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: প্রয়াগরাজে পূর্ণকুম্ভ। তার জেরে দাম কমল রসুনের! ১-২ টাকা নয়, কেজি প্রতি প্রায় ২৫০ টাকা। হিসেব বলছে, গত ডিসেম্বর মাসে রসুনের পৌঁছে গিয়েছিল কেজি প্রতি ৪০০ টাকায়। সেখানে চলতি বছরের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে তা নেমে এসেছে ১৫০ টাকায়। কেন? সমীক্ষার রিপোর্ট বলছে, রসুনের দাম কমার অন্যতম কারণ কুম্ভমেলা। প্রয়াগরাজে মহাকুম্ভ পর্ব চলার কারণে মানুষ আমিষ খেয়েছে কম। তাই দাম পড়েছে রসুনের। সেই একই হিসেবে অবশ্য ফেব্রুয়ারিতে ফলের দাম বেড়েছে মারাত্মক হারে। এসবিআইয়ের রিপোর্টই বলছে, এই সময়ে ফলের দাম গত ১০ বছরের মধ্যে সবচেয়ে বেশি। দাম বেড়েছে ১৪.৮২ শতাংশ। এজন্য কুম্ভই কারণ বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ