Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দাঁতনে উদ্ধার বেআইনি বাজি তৈরির কাঁচামাল

দাঁতনে উদ্ধার বেআইনি বাজি তৈরির কাঁচামাল
  • ৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বেলদা: দাঁতন থানা এলাকার তুরকা দক্ষিণ বস্তি এলাকা থেকে বাজি তৈরির কাঁচামাল উদ্ধার হল। পুলিস গোপন সূত্রে ওই এলাকায় বেআইনি বাজি তৈরি হওয়ার খবর পায়। শনিবার বেলদা মহকুমা পুলিস আধিকারিক রিপন বলের নেতৃত্বে একটি বিশেষ বাহিনী সেখানে হানা দেয়। পুলিস জানিয়েছে, কিছু অসাধু ব্যবসায়ী গ্রামের শেষপ্রান্তের মাঠে বাঁশঝোপ বা জঙ্গলে ছোট চালা করে বাজি তৈরির ছক কষেছিল। তেমনই চারটি চালায় হানা দিয়ে পুলিস প্রচুর পরিমাণে বাজি তৈরির কাঁচামাল উদ্ধার করেছে। তবে ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। পুলিস আসার খবর পেয়ে সকলেই সেখান থেকে পালিয়ে যায়। এই কাজে যুক্ত দুষ্কৃতীদের খোঁজে পুলিস তদন্ত শুরু করেছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ