Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দাঁতনে তরুণ সঙ্ঘের সারদ ও গ্রামীণ উৎসব ঘিরে উন্মাদনা

দাঁতনে তরুণ সঙ্ঘের সারদ ও গ্রামীণ উৎসব ঘিরে উন্মাদনা
  • ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা বেলদা: দাঁতনের খানিপুর তরুণ সঙ্ঘের উদ্যোগে রবিবাসরীয় সন্ধ্যায় সারদ ও গ্রামীণ উৎসবের সূচনা হল। ১৮তম বর্ষের এই উৎসবের সূচনা করেন জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ প্রতুল দাস। উপস্থিত ছিলেন দাঁতন-১ বিডিও চিরঞ্জিৎ রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি কনক পাত্র, কর্মাধ্যক্ষ দীপক ঘোষ প্রমুখ। আগামী পাঁচ দিন ধরে চলবে এই গ্রামীণ উৎসব। রবিবার উৎসবের উদ্বোধনে গ্রামে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় পা মেলান ক্লাবের সদস্য সহ গ্রামবাসীরা। সরস্বতী পুজো উপলক্ষ্যে আয়োজিত এই গ্রামীণ উৎসব মাধ্যমিক পরীক্ষার জন্য স্থগিত রাখা হয়েছিল। আগামী পাঁচদিন ধরে নামী শিল্পী ও স্থানীয়দের নিয়ে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে।
Advertisement
ক্লাবের সম্পাদক অরবিন্দ দাস বলেন, আমাদের মুখ্য উপদেষ্টা প্রতুল দাসের উদ্যোগে এই গ্রামে তরুণ সঙ্ঘের প্রতিষ্ঠা হয়। আর সেই থেকে টানা ১৮ বছর ধরে আমরা সরস্বতী পুজো উপলক্ষ্যে গ্রামের মানুষকে একত্রিত করে সারদ ও গ্রামীণ উৎসবের আয়োজন করে থাকি। 
ক্লাবের সভাপতি দেবাশিস রানা বলেন, গ্রামের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে আমাদের এই ক্লাব জড়িয়ে থাকে। করোনার সময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে নানা সহযোগিতা করেছি। প্রতিবছরের মতো এদিনও ক্লাবের উদ্যোগে শতাধিক মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়।-নিজস্ব চিত্র
Advertisement
সম্পর্কিত সংবাদ