Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দাঁতনে সমবায় সপ্তাহ উদযাপন

দাঁতনে সমবায় সপ্তাহ উদযাপন
  • ১৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বেলদা: দাঁতন-১ ব্লকের বামনবিরুয়া সমবায় সমিতিতে নিখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপিত হয়েছে। সোমবার এই উপলক্ষ্যে সমিতির বিবেকানন্দ সভাকক্ষে একটি আলোচনা সভা হয়। সেখানে সমবায়ের পত্রিকা ‘চরৈবেতী’ প্রকাশিত হয়। সভার বিষয় ছিল ‘সমবায়ের মধ্যে সমন্বয়ের স্বশক্তিকরণ’।
Advertisement
৭১তম সমবায় সপ্তাহ উদযাপনে রাজ্য কোঅপারেটিভ ইউনিয়নের ডিরেক্টর প্রদীপ পাত্র, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ আশিস হুদাইত, দাঁতন-১ পঞ্চায়েত সমিতির সভাপতি কনক পাত্র সহ অন্যরা উপস্থিত ছিলেন।
সম্পর্কিত সংবাদ