সংবাদদাতা, বেলদা: শুক্রবার বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে দাঁতন থানার মালযমুনা কালীপ্রসন্ন স্মৃতি বিদ্যাপীঠের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। পাশাপাশি পুরস্কারও বিলি করা হয়। সেখানে ছাত্রছাত্রীদের তৈরি হস্তশিল্প, চিত্র ও বিজ্ঞান মডেল প্রদর্শনীরও আয়োজন করা হয়। বিশেষ নজরকাড়ে ছাত্রছাত্রীদের হাতে তৈরি তারামণ্ডলের মডেল। এদিন সকাল থেকেই সাজোসাজো রব ছিল বিদ্যালয়ে প্রাঙ্গণে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেশিয়াড়ির বিধায়ক পরেশ মুর্মু, আইআইটির অধ্যাপক দামোদর মাইতি, অবসরপ্রাপ্ত পুলিস আধিকারিক চন্দ্রশেখর দাস সহ অন্যান্য বিশিষ্টরা।
Advertisement
১৯৬১ সালে প্রতিষ্ঠা হয় এই বিদ্যালয়। বর্তমানে বিজ্ঞান ও কলা বিভাগে উচ্চমাধ্যমিক পর্যন্ত পঠনপাঠন হয়। সাধারণ বিভাগের পাশাপাশি ভোকেশনাল ও সাঁওতালি মাধ্যমেও পঠনপাঠনের ব্যবস্থা রয়েছে এই বিদ্যালয়ে। পিছিয়ে পড়া প্রান্তিক এই এলাকায় শিক্ষাদানের অন্যতম মাধ্যম এই বিদ্যালয়। পড়াশোনার পাশাপাশি সহ পাঠক্রমিক কার্যকলাপে ব্লকে নাম করেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌমেন বাগ বলেন, বিদ্যালয়ে উন্নত পাঠদানের পাশাপাশি সমস্ত ছাত্রছাত্রীদের বিনামূল্যে আবৃতি, গান, স্পোকেন ইংলিশ শেখানো হয়। পাশাপাশি লাইব্রেরি ও স্মার্ট ক্লাসের মাধ্যমে ছাত্রছাত্রীদের পাঠদান করা হয়। পড়ুয়াদের পাশাপাশি অভিভাবকদের সচেতন করতে বিভিন্ন সময় সমাজ সচেতনতামূলক সেমিনারেরও আয়োজন করা হয়ে থাকে বিদ্যালয়ের পক্ষ থেকে।-নিজস্ব চিত্র