Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দাঁতনে সুবর্ণরেখা নদীতে মাছ ধরতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

দাঁতনে সুবর্ণরেখা নদীতে মাছ ধরতে গিয়ে বৃদ্ধের মৃত্যু
  • ১৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা বেলদা: দাঁতন থানার বেলমুলা এলাকায় সুবর্ণরেখা নদীতে মাছ ধরতে গিয়ে অস্বাভাবিক মৃত্যু হল এক বৃদ্ধের। মৃতদেহ উদ্ধার করে বুধবার ময়নাতদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে দাঁতন থানার পুলিস। মৃতের নাম বিমল মান্না (৬৫) বাড়ি বেলমুলা গ্রামে। জানা গিয়েছে, প্রায়শই দাঁতনে সুবর্ণরেখা নদীতে সন্ধ্যার সময় মাছ ধরতে যান স্থানীয় মৎস্যজীবীরা। তাঁদের দাবি, ওই সময় জল অনেকটা স্বচ্ছ থাকায় মাছ ধরতে সুবিধা হয়। মঙ্গলবার সন্ধ্যায় সেইমতো অনেকের সঙ্গে মাছ ধরতে গিয়েছিলেন বিমলবাবু। রাতে বাকিরা ফিরে এলেও বিমলবাবু ফিরে আসেননি। এরপর পরিবারের সদস্যরা খোঁজ করতে গিয়ে দেখেন নদীতে স্বল্পজলে মুখ থুবড়ে পড়ে রয়েছেন তিনি। উদ্ধার করে দাঁতন গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। বুধবার মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে দাঁতন থানার পুলিস।
Advertisement
সম্পর্কিত সংবাদ