সংবাদদাতা বেলদা: দাঁতনের বেলমূলা এলাকায় সুবর্ণরেখা নদী ও স্থানীয় খালের সংযোগস্থল থেকে অজ্ঞাত পরিচয় এক মহিলার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় ও পুলিস সূত্রে গিয়েছে, সোমবার দুপুরে খালের জলে ভাসতে দেখা যায় বিবাহিত ওই মহিলার দেহ। স্থানীয় বাসিন্দারা থানায় খবর দেন। পুলিস এসে দেহটি উদ্ধার করে। পুলিস জানিয়েছে, মহিলার দেহে তেমন কোনও আঘাতের চিহ্ন ছিল না। পরনে ছিল হলুদ রঙের শাড়ি। হাতে ছিল শাঁখা-পলা। স্থানীয়দের অনুমান, নদীর জলে ভেসে এসেছে দেহটি। নদীর সঙ্গে বেলমূলা খালের সংযোগস্থলেই দেহটি আটকে ছিল। পুলিস জানিয়েছে, মৃতার পরিচয় জানার চেষ্টা চলছে। আশেপাশের থানাগুলিতেও খবর পাঠানো হয়েছে।



