Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দাঁতনে পথ দুর্ঘটনায় মৃত্যু

দাঁতনে পথ দুর্ঘটনায় মৃত্যু
  • ২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, বেলদা: ট্রাক্টরের পিছনে ধাক্কা মারল বাইক। দাঁতন থানার ধুকুড়দায় বুধবার এই দুর্ঘটনায় এক তরুণের মৃত্যু ও আরও একজন জখম হয়েছে। পুলিস মৃত তুফান মণ্ডলের(১৮) দেহ ময়নাতদন্তের জন্য খড়্গপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। জখম সুমন পণ্ডিত এগরা সুপারস্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। দু’জনেরই বাড়ি দাঁতন থানার সাইপুরে।
Advertisement
পুলিস জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় সাইপুর থেকে বাইকে চেপে জেনকাপুরের দিকে যাচ্ছিল ওই দুই যুবক। তুরকা লাগোয়া ধুকুড়দায় তাদের বাইক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরের পিছনে ধাক্কা মারে। স্থানীয়রা দুই যুবককে উদ্ধার করে খণ্ডরুই গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক বাইক চালক তুফানকে মৃত বলে ঘোষণা করেন। সুমনকে এগরা সুপার স্পেশালিটিতে স্থানান্তরিত করা হয়। পুলিস ওই ট্রাক্টরের খোঁজে তল্লাশি চালাচ্ছে।
সম্পর্কিত সংবাদ