Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দাঁতনে নাবালিকা বিয়ে রুখতে সচেতনতা প্রচার

দাঁতনে নাবালিকা বিয়ে রুখতে সচেতনতা প্রচার
  • ১ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা বেলদা: নাবালিকাদের বিয়ে ও অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনা রুখতে সচেতনতামূলক কর্মসূচি হল। শুক্রবার দাঁতন-২ ব্লকের তালদা পঞ্চায়েতের শ্যামসুন্দরপুরে এই কর্মসূচি আয়োজিত হয়। দাঁতন-২ ব্লক প্রশাসন ও স্বাস্থ্যদপ্তরের যৌথ উদ্যোগে এদিন বর্ণাঢ্য শোভাযাত্রা হয়। রূপশ্রী, কন্যাশ্রী সহ মেয়েদের জন্য রাজ্য সরকারের নানা প্রকল্পের পোস্টার হাতে মিছিলে পা মেলালেন স্বাস্থ্যকর্মী সহ এলাকার বাসিন্দারা। স্বাস্থ্যদপ্তরের তরফে সচেতনতামূলক পথনাটিকা সহ নানা অনুষ্ঠান হয়। এই কর্মসূচিতে দাঁতন-২ এর বিডিও অভিরূপ ভট্টাচার্য, ব্লক স্বাস্থ্য আধিকারিক নিলয়কুমার দাস, দাঁতন থানার আইসি তীর্থসারথি হালদার, শিশুসুরক্ষা আধিকারিক কৌশিক রায় উপস্থিত ছিলেন। 
Advertisement
বিডিও বলেন, সচেতনতার অভাবে নাবালিকা বিয়ে ও অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনা বাড়ছে। তা রুখতেই সচেতনতা শিবির হয়েছে। আগামী দিনে এনিয়ে বিভিন্ন বিদ্যালয়েও প্রচার চালানো হবে।-নিজস্ব চিত্র
Advertisement
সম্পর্কিত সংবাদ