Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দাঁতনে মণ্ডল সভাপতির সঙ্গে সাক্ষাৎ দিলীপের

দাঁতনে মণ্ডল সভাপতির সঙ্গে সাক্ষাৎ দিলীপের
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
Advertisement
সংবাদদাতা বেলদা: সম্প্রতি বিজেপির দাঁতন-৩ নম্বর মণ্ডলের নতুন সভাপতি নির্বাচন হয়েছে। সোমবার দাঁতন-২ ব্লকের হরিপুর পঞ্চায়েতে সেই নবনির্বাচিত মণ্ডল সভাপতি ও অন্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সেইসঙ্গে স্থানীয় একটি পুকুরে ছিপ ফেলে মাছও ধরলেন। সোমবার হরিপুরের জানাবাড় এলাকায় বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ জনসংযোগে এসেছিলেন। পদ্ম শিবিরের দাঁতন ৩ নম্বর মণ্ডলের সভাপতি হয়েছেন আশিসকুমার পতি। নতুন মণ্ডল সভাপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। এলাকায় দলের কার্যকর্তাদের সঙ্গে বৈঠকও করেন তিনি। কর্মীদের আগামী পরিকল্পনা নিয়ে নির্দেশ দেন। বিজেপি সূত্রে খবর, এদিন বিকেলে এগরায় সাংগঠনিক কর্মসূচি ছিল। তার আগে কর্মীদের আবেদনে এলাকায় আসেন দিলীপ। আশিসবাবু বলেন, সভাপতি নির্বাচনের পর সৌজন্য সাক্ষাৎ হয়েছে। উনি পরবর্তী কর্মসূচি নিয়ে কিছু নির্দেশ দিয়েছেন। এদিন খোশমেজাজে দেখা যায় দিলীপবাবুকে। নিজে ছিপ ফেলে মাছ ধরেন। পুকুরে ছিপ ফেলে কীভাবে মাছ ধরতে হয়, তা অন্যদের শিখিয়েও দেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ