সংবাদদাতা বেলদা: বৃহস্পতিবার দাঁতন থানার শালিকোঠা এলাকায় ঝুলন্ত অবস্থায় এক প্রৌঢ়ের মৃতদেহ উদ্ধার হল। মৃতের নাম স্বপন বিশি(৫৫)। পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে নিজের বাড়িতে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের লোকজন। পরিবারের সদস্যরা দাঁতন থানায় খবর দিলে পুলিস গিয়ে দেহটি উদ্ধার করে। বৃহস্পতিবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য খড়্গপুর মহকুমা হাসপাতালে পাঠায় পুলিস।



