Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দাঁতনে দুর্ঘটনায় মৃত্যু যুবকের

দাঁতনে দুর্ঘটনায় মৃত্যু যুবকের
  • ১০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বেলদা: দাঁতন থানার উঁচুডিহা এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম মুক্তিপদ দাস(১৮)। বাড়ি বেলদা থানার সগড়া এলাকায়। পুলিস জানিয়েছে, ওই যুবক কয়েকদিনের জন্য আত্মীয়র বাড়িতে গিয়েছিলেন। সেখানে এক আত্মীয়ের ট্রাক্টরে চেপে বালি বোঝাই করতে যাচ্ছিলেন। উঁচুডিহার কাছে অসাবধানতাবশত ট্রাক্টর থেকে রাস্তার উপর পড়ে যান। তখনই দ্রুতগতিতে থাকা ওই ট্রাক্টরের চাকায় পিষ্ট হন। রক্তাক্ত অবস্থায় ওই যুবককে তড়িঘড়ি স্থানীয়রা দাঁতন গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ট্রাক্টরটিকে বাজেয়াপ্ত করেছে দাঁতন থানার পুলিস। 
Advertisement
সম্পর্কিত সংবাদ