সংবাদদাতা বেলদা: দাঁতন থানার পাইকবাড় এলাকায় এক বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। মৃতের নাম শম্ভু ঘোড়াই (৭০)। পুলিস সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে বাড়ির পাশের একটি বাগানে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। থানায় খবর দিলে পুলিস এসে দেহ উদ্ধার করে। পুলিসের প্রাথমিক তদন্তে অনুমান, মানসিক অবসাদে জেরে ওই বৃদ্ধ আত্মহত্যা করেছেন।



