Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দাঁতন ২ ব্লকে কাঠের গুড়ি বাজেয়াপ্ত

দাঁতন ২ ব্লকে কাঠের গুড়ি বাজেয়াপ্ত
  • ২২ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা বেলদা: দাঁতন ২ ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের ব্রাহ্মণখলিশা এলাকা থেকে বাজেয়াপ্ত করা হল একটি মেশিন ট্রলি ভর্তি কাঠ। বৃহস্পতিবার সকালে ওই এলাকা দিয়ে কাঠ বোঝাই ওই মেশিন ট্রলিটিকে যেতে দেখতে পান দাঁতন ২ ব্লকের বিডিও অভিরূপ ভট্টাচার্য। গাড়িটিতে মোটা মোটা বেশ কয়েকটি আকাশমনি গাছের গুড়ি বোঝাই করা ছিল। চালককে থামিয়ে জিজ্ঞাসাবাদ করলে ওই কাঠের উপযুক্ত নথিপত্র দেখাতে না পারায় আটক করা হয় কাঠ সহ মেশিন ট্রলিটি। খবর দেওয়া হয়েছে বনদপ্তরে। বিডিও বলেন সরকারি নির্দেশিকা অগ্রাহ্য করে বেআইনিভাবে গাছ কেটে নিয়ে যাওয়া হচ্ছিল। তাই বাজেয়াপ্ত করা হয়েছে।-নিজস্ব চিত্র
Advertisement
সম্পর্কিত সংবাদ